Monday, April 6, 2026

যোগী রাজ্যে ভোটের মাঝেই চোলাইয়ের রমরমা, বিষ মদে মৃত ৫

Date:

Share post:

যোগী আদিত্যনাথের ডাবল ইঞ্জিন রাজ্যের ভোটের মধ্যেই চোলাই মদের রমরমা। বিষমদ খেয়ে উত্তরপ্রদেশের আজমগড়ে কমপক্ষে ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৫০জন।

জানা গিয়েছে, আজমগড়ের আহরাউলা থানা এলাকার মহুল নগরের একটি দোকানে চোলাই মদের দেদার ব্যবসা চলছিল। সেখান থেকেই মদ কিনে খাওয়ার পর একের পর এক লোক অসুস্থ হয়ে পড়ে। পুলিশ ইতিমধ্যেই দুই দোকানদারকে গ্রেপ্তার করেছে। দোকানের মালিক এখনও পলাতক।

এর আগে গত রবিবারই আজমগড়ের সিধারি অঞ্চলে একটি বড় চোলাই মদের কারখানর সন্ধান মিলেছিল। সেখান থেকে প্রায় ১ হাজার লিটার বেআইনি মদ উদ্ধারও করা হয়। উত্তরপ্রদেশে ভোটের মধ্যে এমন ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

আরও পড়ুন- দ্বিপাক্ষিক সমস্যা মেটাতে মোদিকে টেলিভিশন বিতর্কে বসার প্রস্তাব ইমরানের

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...