Saturday, April 4, 2026

যুদ্ধ শুরু? ইউক্রেনে রুশ সেনাকে ঢোকার অনুমতি পুতিনের

Date:

Share post:

তাহলে কি যুদ্ধ শুরু হয়ে গেল? ইউক্রেনে (Ukraine) রুশ সেনা ঢোকার নির্দেশ দিলেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (President Vladimir Putin)। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের দুই অঞ্চলে শান্তি বজায় রাখতে সেনা পাঠানো হয়েছে।

ভ্লাদিমির পুতিন (President Vladimir Putin) বলেন, ক্রিমিয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। সেখানে সেনা পাঠিয়েছিল রাশিয়া, তারপর সেই প্রদেশ হাতছাড়া হয়েছিল ইউক্রেনের। এ ক্ষেত্রেও কার্যত আকই ঘটনা ঘটছে। এদিন রাশিয়ার প্রেসিডেন্ট, সেনাকে নির্দেশ দিয়েছেন দুই প্রদেশের শান্তি বজায় রাখতে।

আরও পড়ুন-রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জেরে বড় ক্ষতির মুখে দেশের শেয়ার বাজার

সোমবারই ইউক্রেনে (Ukraine) বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ডোনেত্সক ও লুহানৎসকে স্বাধীন বলে স্বীকৃতি দিয়েছে রাশিয়া (Russia)। গতকাল রাতের পুতিন বলেন, “আমি বিশ্বাস করি, অবিলম্বে ডোনেত্সক এবং লুহানৎসকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের প্রয়োজন।”

এহেন পরিস্থিতিতে ডোনেত্সক ও লুহানৎস এই দুই অংশ যদি দেশের মধ্যেই রাখতে হয়, তাহলে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে ইউক্রেনকে। আর তা না হলে এই দুই অংশ ছেড়ে দিতে হবে। এই নিয়ে এখনও পর্যন্ত ইউক্রেনের তরফে কোনও কড়া প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...