Thursday, June 11, 2026

যুদ্ধ পরিস্থিতিতে মস্কো সফরে পাক প্রধানমন্ত্রী: বললেন, “কী দারুণ সময় এলাম!”

Date:

Share post:

রাশিয়া- ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মাঝেই মস্কো সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Pakistan PM Imran Khan)। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করা একটি ভিডিওতে ইমরানকে বলতে শোনা গিয়েছে, ‘কী দারুণ সময় এলাম! কী প্রচণ্ড উত্তেজনা!’ তাঁর সঙ্গে থাকা এক আধিকারিক বলছেন, ‘এটাই এখানে আসার উপযুক্ত সময়।’ এই ভিডিও দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, যুদ্ধ উসকে দিতেই কি রাশিয়া যাচ্ছেন ইমরান! কেউ লিখেছেন, ঠিক সময় ঠিক লোক ঠিক জায়গাতেই গিয়েছেন।

এমন যুদ্ধের পরিস্থিতির মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (President Vladimir Putin) সঙ্গে আজ বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ১৯৯৯ সালে মস্কো সফরে গিয়েছিলেন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার ২৩ বছর পর এই প্রথম পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রী মস্কো সফরে গেলেন। তাও এমন যুদ্ধের পরিস্থিতিতে। সূত্রের খবর, রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আর্থিক বোঝাপড়া, গ্যাস পাইপলাইন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ইমরান। তিনি রাশিয়ার সঙ্গে পাকিস্তানের বোঝাপড়া বাড়াতে মরিয়া।

আরও পড়ুন-Ukraine Russiaগুগুল ম্যাপ দেখে নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে চলে যান: নাগরিকদের নির্দেশিকা ভারতীয় দূতাবাসের

ইউক্রেনে একের পর এক আছড়ে পড়ছে রাশিয়ার ক্ষেপনাস্ত্র। সীমান্ত পেরিয়ে ঢুকেছে রুশ ট্যাঙ্কার। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, প্রাণ হারিয়েছেন ইউক্রেনের ৪০ জওয়ান এবং ১০ জন সাধারণ নাগরিক। যুদ্ধের খবরে গোটা দুনিয়া তোলপাড়। পড়েছে শেয়ার বাজার। দাম বেড়েছে তেলের। রাশিয়ার দিকে আঙুল তুলেছে গোটা দুনিয়া। এর মধ্যে ইমরানের (Pak PM Imran Khan) মস্কো সফর সঠিক চোখে দেখছেন না একাধিক দেশবাসীরা।

 

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...