Thursday, June 4, 2026

AFC Asian Cup: এশিয়ান কাপের গ্রুপ ডি-তে ভারত, যুবভারতীতে প্রথম ম‍্যাচে সুনীলদের মুখোমুখি কম্বোডিয়া

Date:

Share post:

এএফসি এশিয়ান কাপের( AFC Asian Cup) তৃতীয় যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ বিভাজন হল বৃহস্পতিবার। গ্রুপ ডি-তে রয়েছে ভারত (India)। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে আফগানিস্তান, হংকং এবং কম্বোডিয়া। এশিয়ান কাপে প্রথম ম্যাচে যুবভারতীতে নামতে চলছে ভারতীয় দল। ৮ জুন ভারত সেই ম্যাচ খেলতে নামবে কম্বোডিয়ার বিরুদ্ধে।

এশিয়ান কাপে ভারতের প্রথম ম্যাচ ৮ জুন। কলকাতার যুবভারতীতে কম্বোডিয়ার বিরুদ্ধে খেলতে নামবে সুনীল ছেত্রীরা। ১১ জুন দ্বিতীয় ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। ১৪ জুন তৃতীয় ম‍্যাচে ভারতের মুখোমুখি হবে হং কং। এই নিয়ে ভারতের কোচ ইগর স্টিমাচ বলেন,”আফগানিস্তান সব সময়ই কঠিন প্রতিপক্ষ। ওদের দলে এমন ফুটবলার রয়েছে যারা আন্তর্জাতিক স্তরে লিগ ফুটবল খেলে। হং কংও শক্তিশালী হয়ে উঠবে ওদের তিন ফুটবলার ব্রাজিল থেকে ফিরলে। তবে আমাদের প্রমাণ করতে হবে যে এই গ্রুপে আমরা সব থেকে শক্তিশালী। আমাদের একটা ভালো দিক আমরা ঘরের মাঠে খেলব। আশা করব মাঠে দর্শক থাকবে। আমাদের সেটা বাড়তি উৎসাহ দেবে।”

এশিয়ান কাপে ১৩টি দল ইতিমধ্যেই যোগ্যতাঅর্জন করেছে। এই তৃতীয় যোগ্যতা অর্জন পর্ব থেকে মোট ১১টি দল খেলবে মূল পর্বে। সেই প্রতিযোগিতা হবে চিনে। এই যোগ্যতা অর্জন পর্বে মোট ৬টি গ্রুপ। সেই গ্রুপের সেরারা যাবে পরের পর্বে। সেই সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা সেরা পাঁচ দলও খেলবে মূল পর্বে।

আরও পড়ুন:Bengal: অভিষেকের ব‍্যাটে ভর করে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৪২ রান তুলল বাংলা


 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...