Saturday, April 4, 2026

Entertainment: সাংবাদিকদের দেখে মুখ ঘোরালেন শাহরুখ পুত্র আরিয়ান খান

Date:

Share post:

সাংবাদিকদের বয়কট করলেন কিং খানের (King Khan)বড় ছেলে আরিয়ান খান (Aryan Khan)। বোন সুহানাকে(Suhana Khan) নিয়ে বিয়েবাড়ির পার্টিতে আরিয়ান কার্যত এড়িয়ে গেলেন মিডিয়াকে (Media)। মুহূর্তে ভাইরাল ভিডিও। এই দৃশ্য ক্যামেরাবন্দি হল ফারহান আখতার(Farhan Akhtar) ও শিবানী দান্ডেকর বিয়ে পরবর্তী পার্টিতে।

Alia Bhatt: ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে অভিনয়ের জন্য ২০ কোটি টাকা নিয়েছেন আলিয়া!

বাদশা পুত্র বেশ কিছু মাস ধরেই মিডিয়াকে এড়িয়ে চলছেন। শুধু তাই নয় আরিয়ান মাদক কাণ্ডে অভিযুক্ত হওয়ার পর থেকেই এসআরকে’র (SRK)সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্সও আগের থেকে অনেকটা কমে গেছে। সম্প্রতি আইপিএল এর নিলাম টেবিলে আরিয়ানকে দেখা গেছিল।বাবার জায়গায় বোন সুহানাকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি কিন্তু সেই নিয়েও মিডিয়ার সামনে সেভাবে কোনও মন্তব্য করেনি খান পরিবারের সদস্যরা। এবার ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের বিয়ে পরবর্তী পার্টিতে আচমকাই আরিয়ান-সুহানাকে ঘিরে ধরল পাপারাজ্জি। তারপরের ঘটনা মুহূর্তে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়(Social Media)।

কী আছে সেই ভিডিয়োতে( Viral Video)? দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমেই কোনওদিকে না তাকিয়ে খানিক হনহন করেই হাঁটা দেন ভাই বোন। প্রথমে সুহানা ও পরে আরিয়ান– দুজনেই চলে যান লিফটে। সুহানার পরনে ছিল কালো রঙের শর্ট ড্রেস। অন্যদিকে আরিয়ান পরেছিলেন নীল রঙের ডেনিম জ্যাকেট ও সাদা টি-শার্ট। পাপারাৎজিকে অভিবাদন করা তো অনেক দূরের কথা, দুজনেই কার্যত এড়িয়ে যান ফ্ল্যাশলাইটের ঝলকানিকে। উল্লেখ্য গত অক্টোবরে মাদক কাণ্ডে গ্রেফতার হন আরিয়ান খান। ওই ঘটনার জেরে হাজতবাসও করতে হয় তাঁকে। যদিও পরবর্তীতে জামিনে ছাড়া পান তিনি।এরপর আর খুব একটা দেখা যায়নি তাঁকে। তবে এবার কাজে ফিরছেন বাদশা পুত্র। শোনা যাচ্ছে, বাবার প্রযোজনায় এক ওয়েবসিরিজের(Web series) চিত্রনাট্যকার হতে চলেছেন তিনি। হোম প্রোডাকশন ‘রেড চিলিজ’-এর তরফেই নাকি প্রযোজিত হবে ওই সিরিজ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...