Friday, April 3, 2026

Russia-United Nations : রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল না ভারত

Date:

Share post:

অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। রাষ্ট্রসঙ্ঘের (Russia-United Nations ) নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধাচারণ করল না ভারত। ইউক্রেনের প্রতি রুশ আগ্রাসনের বিরুদ্ধে শুক্রবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে যৌথ প্রস্তাব আনে আমেরিকা ও আলবেনিয়া। ন্যাটো সমর্থিত সমর্থিত ১১ টি দেশ এই প্রস্তাবে সমর্থন জানায় । কিন্তু ভারত রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল না । ভোটদান থেকে বিরত রইল চিন এবং সংযুক্ত আরব আমিরশাহিও।

 

 

ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১টা নাগাদ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে এই প্রস্তাব ওঠে। এই প্রস্তাবের সমর্থনে পোল্যান্ড, ইতালি, জার্মানি, এস্টোনিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড-সহ ১১টি দেশ ভোটদান করে। প্রস্তাবের বিরোধিতা করে ভেটো প্রয়োগ করে রাশিয়া। আর এই ভোটদান প্রক্রিয়া থেকে নিজেদের সম্পূর্ণভাবে সরিয়ে রাখে ভারত। ভোট দেয়নি চিন এবং সংযুক্ত আরব আমিরশাহিও।

রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘ইউক্রেনে ঘটে চলা সাম্প্রতিক ঘটনাক্রমে ভারত খুবই উদ্বিগ্ন । মানুষের প্রাণের বিনিময়ে কোন শর্ত বা ঘটনাই সমর্থনযোগ্য নয় । রক্তপাত ও প্রাণহানির বিনিময়ে কোনও সমাধানে এসে পৌঁছনো সম্ভব নয়। কূটনৈতিক আলোচনার পথ বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক বিষয়। আমাদের কূটনীতির রাস্তাতেই ফিরতেই হবে। সেই কারণেই ভোটদান থেকে ভারত বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।’’

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...