Sunday, April 5, 2026

যুদ্ধ শেষের ইঙ্গিত, রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি ইউক্রেন

Date:

Share post:

রক্তক্ষয়ী যুদ্ধ আর নয়, আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে অবশেষে রাজি হলো দুই দেশ। এদিন রাশিয়ার আবেদনে সাড়া দিয়ে ইউক্রেন(Ukraine) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়ে দিয়েছেন রাশিয়ার(Russia) প্রস্তাবিত জায়গায় আলোচনায় বসতে রাজি তার দেশ। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের এই বৈঠক সম্পন্ন হবে।

রবিবার বেলারুশের প্রধান লুকাশেঙ্কোর সঙ্গে ফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এরপর সন্ধ্যায় এই আলোচনা প্রস্তাবে ইউক্রেনের তরফের সাড়া দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন। যদিও কখনোই বৈঠক সম্পন্ন হবে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। কিন্তু যাই হোক না কেন আপাতত আলোচনার মাধ্যমে দুই দেশ সমাধানের রাস্তায় হাঁটতে শুরু করায় কিছুটা হলেও স্বস্তিতে বিশ্ববাসী।

প্রসঙ্গত, যুদ্ধের শুরুতে রাশিয়ার তরফে ইউক্রেনকে আলোচনায় বসতে প্রস্তাব দেওয়া হয়, তবে তার জন্য যে সকল শর্ত দেওয়া হয়েছিল তা মানতে রাজি হননি ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্যদিকে, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়াকে কোণঠাসা করতে আমেরিকা-সহ অন্যান্য পশ্চিমী দেশগুলি যে পথে এগোচ্ছে, তাতে অশনি সংকেত দেখছেন খোদ পুতিনই। তাঁর আশঙ্কা, পশ্চিমী জোট রাশিয়ার উপর পরমাণু হামলা (Nuclear Attack) চালাতে পারে। সেই আশঙ্কা থেকে তিনি ভিডিও বার্তায় সেনাবাহিনীকে নির্দেশ দেন, দেশের পরমাণু কেন্দ্রগুলি নিয়ন্ত্রণে রাখার। পরমাণু চুল্লিগুলিতে আরও নজরদারি বাড়ানোর। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় রীতিমতো অশনিসংকেত দেখছিল পৃথিবী। আপাতত দুই দেশ আলোচনার পথ চলায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে।

আরও পড়ুন- বিজেপির কর্মনাশা বনধের সর্বাত্মক বিরোধীতায় তৃণমূল

 

 

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...