Friday, April 3, 2026

পুরভোটের দিন জেলায় জেলায় বৃষ্টি, সোমবার থেকেই বাড়বে তাপমাত্রা

Date:

Share post:

রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস মতই রবিবার দুপুরের পর থেকে শহরজুড়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে চলল বৃষ্টি। শনিবার দিনভর ছিল রোদঝলমলে আকাশ। রবিবার ভোটের দিনে সকালের দিকে পরিষ্কার থাকলেও বেলা গড়াতেই মেঘে ঢেকেছে আকাশ। দুপুরের পর থেকে দমকা হাওয়ায় সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকে হালকা ও মাঝারি বৃষ্টির খবর পাওয়া গিয়েছে।

সোমবার থেকে কয়েকদিন রাতের তাপমাত্রা সেরকম পরিবর্তন না হলেও বাড়বে দিনের তাপমাত্রা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদা জেলাতেও বৃষ্টি হয়েছে। সোমবার থেকে ফের বদলে যাবে আবহাওয়া। সোমবার সব জেলাতেই থাকবে শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। তবে দুপুরের পর বদলাবে আবহাওয়া। এদিন দক্ষিণবঙ্গের আকাশও পরিষ্কার থাকবে।

আরও পড়ুন- Book Fair: কোভিডের কারণে পিছিয়ে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...