Friday, April 3, 2026

Siddharth Mohite: টানা ৭২ ঘণ্টা ব্যাটিং করে গিনেস বুকে নাম তুললেন মুম্বইয়ের ব্যাটার

Date:

Share post:

শুক্রবার রাত থেকে ব্যাট করা শুরু করেছিলেন তিনি। টানা ৭২ ঘণ্টা ৫ মিনিট ব্যাট করে গিনেস বুকে (Guinness Book of World Record) নিজের নাম তুললেন বছর উনিশের মোহিতে।

নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার এক ঘণ্টা নেট প্র্যাকটিসের পর ৫ মিনিট বিশ্রাম নিতে পারেন। এভাবেই ব্যাটিং চালিয়ে গিয়েছেন সিদ্ধার্থ। মোহিতেকে বল করার জন্য ঘুরিয়ে ফিরিয়ে রাখা হয়েছিল বোলারদের। প্রসঙ্গত, এর আগে নাগাড়ে ৫০ ঘণ্টারও বেশি সময় (৫০ ঘণ্টা ৪ মিনিট ৫১ সেকেন্ড) ব্যাট করে নতুন বিশ্বরেকর্ড করেছিলেন মোহিতে। ২০১৫ সালে পুণের বিরাগ মারে (Virag Mare) টানা ৫০ ঘণ্টা ব্যাট করেছিলেন। মারেকে টপকে মোহিতে টানা ব্যাট করে যাওয়ায় নয়া নজির গড়েন।

করোনার কারণে ক্রিকেট থমকে যাওয়ার কারণে ক্ষতির মুখে পড়ে সিদ্ধার্থের কেরিয়ার। তিনি এমসিসি প্রো-৪০ লিগে খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু করোনা পরিস্থিতিতে ভেস্তে যায় যাবতীয় পরিকল্পনা। মোহিতের কথায়, করোনার জন্য আমার কেরিয়ারের দুটো বছর নষ্ট হয়েছে। এটা বড় ক্ষতি। তাই আলাদা কিছু করে দেখাতে চেয়েছিলাম।

আরও পড়ুন- রাত পোহালেই ১০৮টি পুরসভার ভোট গণনা, থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...