Wednesday, June 17, 2026

রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে বিশ্ব আদালতে ইউক্রেন, শুনানি ৭ ও ৮ মার্চ

Date:

Share post:

রাশিয়ার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে বিশ্ব আদালতের দ্বারস্থ হয়েছিল ইউক্রেন (Ukraine)। সেই আবেদন গৃহীত হয়েছে। বিশ্ব আদালত জানিয়েছে, এই মামলার শুনানি হবে ৭ এবং ৮ মার্চ।

প্রায় ৯দিন অতিক্রান্ত রাশিয়া-ইউক্রেন (Russia- Ukraine War) যুদ্ধ। রুশ আগ্রাসনে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিরাট অংশ। প্রচুর ক্ষয়ক্ষতির সঙ্গে প্রাণহানির ঘটনাও ঘটেছে। প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে কয়েক লক্ষ মানুষ। তাই রাশিয়ার বিরুদ্ধে গণহত্যা সহ একাধিক অভিযোগ এনে বিশ্ব আদালতের দ্বারস্থ হয়েছিল ইউক্রেন। ৭, ৮ মার্চ তারই শুনানি। আন্তর্জাতিক ফৌজদারি আদালতের কৌঁসুলি করিম খান জানিয়েছেন, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে তিনি তদন্ত শুরু করছেন।

আরও পড়ুন-Ukraine Russia War:উদ্বেগ কাটিয়ে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে দেশে ফিরল বায়ুসেনার বিমান

বিশ্ব আদালতের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘রাষ্ট্রসঙ্ঘের আইনের শীর্ষ ক্ষেত্র আন্তর্জাতিক ন্যায় আদালত গণহত্যার অভিযোগের ভিত্তিতে জনসমক্ষে সওয়াল শুনবে ৭ এবং ৮ মার্চ।’’

 

Related articles

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...