Tuesday, April 28, 2026

Russia-eucrain : ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের জন্য নয়া নির্দেশিকা বিদেশ মন্ত্রকের

Date:

Share post:

যুদ্ধ ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। আর এখনও ইউক্রেনে আটকে থাকা সমস্ত ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করা সম্ভব হয়নি। জানা গিয়েছে শুধুমাত্র খারকিভেই এখনও অন্তত চার হাজার ভারতীয় মেডিক্যাল পড়ুয়া আটকে রয়েছেন। তাই রণাঙ্গনে বন্দি ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক । আটকে পড়া পড়ুয়া কিংবা ভারতীয় নাগরিকরা সেখানে কী কী করতে পারবেন এবং পারবেন না তা স্পষ্টভাবে বলা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে :

১) খুব প্রয়োজন ছাড়া বাঙ্কার থেকে বেরোবেন না ।

২) মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

৩) ফোনের ব্যাটারি সুরক্ষিত রাখতে অপ্রয়োজনীয় সমস্ত অ্যাপ মোবাইল থেকে মুছে ফেলতে বলা হয়েছে।

৪) যতটা সম্ভব অ়ডিয়ো ব্যবহার কমাতে কথা বলা হয়েছে।

৫) একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে, সেখানেই সমস্ত প্রয়োজনীয় কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে।

৬) ১০ জনকে একটি গোষ্ঠী তৈরি করে তার এক জন ‘কো অর্ডিনেটর’ থাকতে হবে। প্রয়োজনে তিনিই বাইরের দুনিয়ার সঙ্গে কথা বলবেন।

৭) প্রত্যেককে কয়েকটি প্রয়োজনীয় রাশিয়ান শব্দ শিখে নিতে বলা হয়েছে। যেমন, আমরা ছাত্র। আমরা ভারত থেকে এসেছি। আমরা সংঘর্ষে যুক্ত । দয়া করে আমাদের কোনও ক্ষতি করবেন না। আমাদের সাহায্য করুন ইত্যাদি।

৮) বাঙ্কারগুলোতে ইতিমধ্যেই পানীয় জল ও খাবারের সঙ্কট দেখা দিতে শুরু করেছে। এই পরিস্থিতিতে এক বেলা খাওয়ার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। তবে দেহে যাতে কোনও ভাবেই জলের অভাব না হয়, সে দিকেও নজর রাখতে বলা হয়েছে।

৯) একটি ব্যাগে পাসপোর্ট, পরিচয়পত্র, জীবনদায়ী ওষুধ, টর্চ রাখতে হবে।

১০) কোন কারণে রাস্তায় বেরোতে হলে হাতে সাদা পতাকা নিয়ে রাস্তার এক ধার দিয়ে হাঁটতে হবে। অকারণে রাস্তা পারাপার না করাই ভালো।

১১) রাস্তায় পড়ে থাকা কোনও ফাটা মর্টার, যুদ্ধের সাঁজোয়া গাড়ি কিংবা সেনাকর্মী বা সেনাবাহিনীর সঙ্গে সেলফি তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা।

১২) সেখানে ভারতীয়রা যেন কোন রকম বাগবিতণ্ডা বা বিতর্কে জড়িয়ে না পড়েন । সেনাদের কথা বাইরে সোশ্যাল মিডিয়ায় বেশি প্রকাশ না করাই ভালো।

 

 


 

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...