Monday, April 13, 2026

কাঁথিতে লরির ধাক্কায় দুমড়ে গেল টোটো, ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু, ব্যাপক উত্তেজনা

Date:

Share post:

পথদুর্ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সাতসকালে রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব মেদিনীপুরের কাঁথি। একটি বেপরোয়া লরি ধাক্কা মারে টোটোয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। নিহতেরা সকলেই স্থানীয় একটি কারখানার কর্মী বলেই জানা গিয়েছে। এই ঘটনার পরই উত্তেজিত হয়ে পড়ে জনতা।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে জনতা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। তাতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন। ১১৬ বি জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয়।

দুর্ঘটনা নিয়ে প্রক্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকালে কাঁথির দয়সাই স্ট্যান্ডের কাছে একটি পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। ওই ওই রাস্তা দিয়ে একটি লরি আসছিল। পুলিশের গাড়ি দেখে লরিটি থামায়নি চালক। পরিবর্তে কলকাতামুখী ও লরি আরও গতি বাড়ায়। সেই সময় উলটোদিক থেকে একটি দিঘামুখী বাস আসছিল। আর বাস ও লরির মাঝে পড়ে যায় টোটোটি। তাতেই এই মর্মান্তিক দুর্ঘটনা।

আরও পড়ুন:পাঁচ রাজ্যে ভোট মিটলেই গৃহস্থের হেঁসেলে আগুন, বাড়বে পেট্রোল-ডিজেলের দামও


 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...