Monday, April 13, 2026

জেলেনস্কির প্ররোচনায় নিউক্লিয়ার প্লান্টে হামলা রাশিয়ার, অভিযোগ ইউক্রেনের প্রাক্তন প্রধানমন্ত্রীর

Date:

Share post:

সাময়িকভাবে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে ঠিকই তবে এবার রক্তক্ষয় ছাড়াই আভ্যন্তরীণ তরজায় তেতে উঠল ইউক্রেনের রাজনীতি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির(Volodymyr Zelenskyy) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ইউক্রেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মিকোলা আজারভ (Mykola Azarov) দাবি করলেন জেলেনস্কির প্ররোচনাতেই পরমাণু কেন্দ্রে রাশিয়া আঘাত হেনেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আজারভ বলেন, অবশ্যই ইচ্ছাকৃত ভাবে প্ররোচনা দেওয়া হয়েছিল। প্রথমত, কোনও সুস্থ বুদ্ধিসম্পন্ন রুশ বা ইউক্রেনীয় সৈনিক ইউরোপের বৃহত্তম পরমাণু কেন্দ্রে এই ধরনের প্ররোচনা জোগানোর সাহস দেখাবে না। তাই এটা পূর্ব পরিকল্পিত প্ররোচনা। দ্বিতীয়ত, ঘটনার পর রাতেই জেলেনস্কি যে ভাবে প্রতিক্রিয়া জানান, সরাসরি আমেরিকা এবং ব্রিটেনকে বার্তা দিতে মিথ্যে তথ্যের আশ্রয় নেন, তাতেই বোঝা যায় যে পরিকল্পনা করে প্ররোচনা জোগানো হয়। ইউক্রেনের আকাশসীমা বন্ধ করতেই এ ভাবে প্ররোজনা জোগান জেলেনস্কি।”

আরও পড়ুন:জঙ্গিদের আর্থিক মদতের অভিযোগে ফের FATF-এর ‘ধূসর তালিকা’ভুক্ত পাকিস্তান

উল্লেখ্য, গতকাল ইউক্রেনের জেপোরজিয়া পরমাণু কেন্দ্রের (Zaporizhzhia Nuclear Power Plant) একটি রিঅ্যাক্টরে আগুন লেগে যায়। এ ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় গোটা বিশ্বে। এরপরই রাশিয়াকে জঙ্গি দেশ বলে তোপ দেগে জেলেনস্কি বলেন, মানব সভ্যতার ইতিহাসে এমন নিদর্শন নেই। রাশিয়া ছাড়া আর কোনও দেশ পরমাণু কেন্দ্রে আক্রমণ চালায়নি। ইতিহাসে এই প্রথম। সন্ত্রাসী দেশটি এখন পারমাণবিক সন্ত্রাস নেমেছে।

Related articles

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...