Saturday, April 4, 2026

শেন ওয়ার্নকে বাঁচাতে ২০ মিনিটের ম‍্যারাথন লড়াই চালান তাঁর বন্ধুবান্ধবরা

Date:

Share post:

শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শেন ওয়ার্নের ( Shane Warne)। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৫২ বছর। সম্প্রতি থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের বাংলোতে থাকছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওয়ার্নকে বাঁচাতে ২০ মিনিটের ম‍্যারাথন লড়াই চালান তাঁর বন্ধুবান্ধবরা।

থাইল্যান্ড পুলিসের তরফে জানানো হয়, কোহ সামুইয়ে নিজের ভিলায় তিন বন্ধুর সঙ্গে ছিলেন ওয়ার্ন। শুক্রবার নৈশভোজের জন্য তাঁকে আসতে না দেখে তাঁর ঘরে যান এক বন্ধু। সেখানে গিয়ে তিনি দেখেন যে অচৈতন্য অবস্থায় ঘরে পড়ে রয়েছেন ওয়ার্ন। সঙ্গে সঙ্গে বাকি বন্ধুদের ডেকে প্রাথমিক চিকিৎসা শুরু করে দেন তিনি। ডাকা হয় অ্যাম্বুল্যান্সও। এরপর দ্রুত সেখানে পৌঁছায় একটি এমার্জেন্সি রেসপন্স টিম। আবারও ১০ থেকে ২০ মিনিট ধরে ওয়ার্নকে সিপিআর দেওয়া হয়। এরপর থাই আন্তর্জাতিক হাসপাতাল থেকে একটি অ্যাম্বুল্যান্স পৌঁছায় ওয়ার্নের ভিলায়। সেখান থেকে সোজা নিয়ে যাওয়া হয় হাসপাতালের। আবারও পাঁচ মিনিটের জন্য সিপিআর দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি তারা।

ওয়ার্নের মৃত্যুর খবর পাওয়ার পরেই অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী মেরিস পেন জানিয়েছেন, তাঁরা থাইল্যান্ডে ওয়ার্নের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের সাহায্য করার জন্য অস্ট্রেলিয়া সরকারের একটি দল সেখানে যাবে। ওয়ার্নের দেহ ফিরিয়ে আনার ব‍্যবস্থা করা হচ্ছে অস্ট্রেলিয়া। তার পরই ওয়ার্নের শেষকৃত‍্য হবে রাষ্ট্রীয় মর্যাদায়।

আরও পড়ুন:শেন ওয়ার্নের মৃত্যুতে আবেগঘন পোস্ট সৌরভ-মুরলীধরনের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...