Saturday, February 28, 2026

Kharagpur: খড়্গপুর পুরসভায় চেয়ারম্যান হবেন হিরণ! জল্পনা ঘিরে নয়া রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা

Date:

Share post:

তৃণমূলের সমর্থনে পুরপ্রধান হতে পারেন বিজেপির হিরণ? নয়া সমীকরণের ইঙ্গিত।

রাজ্যের ১০৮ পুরসভার একটিও জোটেনি পদ্মশিবিরের ভাগ্যে। ১০২টিতেই জিতেছে তৃণমূল। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের খাসতালুক বলে পরিচিত খড়্গপুর (Kharagpur)পুরসভাও তৃণমূলেরই হাতে রয়েছে। তবে সেখানে চেয়ারম্যান পদ নিয়ে নতুন সমীকরণের জল্পনা তুঙ্গে। চেয়ারম্যানের পদে সম্ভবত খড়্গপুর সদরের বিজেপি (BJP) বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কেই সমর্থন করবে তৃণমূল (TMC)। ৩৫ আসনের খড়্গপুর পুরসভায় ২০টি আসন পেয়েছে বাংলার শাসকদল। বিজেপির ঝুলিতে এসেছে ৬টি ওয়ার্ড। সংখ্যাগরিষ্ঠ জয়ী কাউন্সিলরের সমর্থন থাকলে খড়্গপুর পুরসভার চেয়ারম্যান হতে পারেন হিরণ।

কিন্তু কী থেকে এই জল্পনা?

দিলীপ ঘোষ (Dilip Ghosh) গোষ্ঠীর সঙ্গে হিরণের মতান্তরের কথা সবার জানা। জেলার হোয়াটস অ্যাপ গ্রুপ থেকেও বেরিয়ে গিয়েছিলেন হিরণ। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। সেই মানভঞ্জন করতে তাঁকে প্রার্থী করেন বিজেপি। কিন্তু তারপরেও জেলায় দিলীপের বৈঠকে গরহাজির ছিলেন হিরণ। এমনকী, জেতার পরেও শুক্রবার দলের চিন্তন বৈঠকে যোগ দেননি বিজেপি বিধায়ক-কাউন্সিলর। এবার হিরণকে চেয়ারম্যান করে মাস্টারস্ট্রোক খেলতে চাইছে তৃণমূল। এ বিষয়ে কী বলছেন হিরণ? তাঁর কথায় সকলে যদি চান, তাহলে তাঁর না বলার ক্ষমতা নেই। এক্ষেত্রে চেয়ারম্যান হলেও, হিরণের দলবদলের প্রয়োজনীয়তা নেই। কারণ, দলত্য়াগ আইন বিধানসভা ও লোকসভার ক্ষেত্রে প্রযোজ্য হলেও পুরসভার ক্ষেত্রে কার্যকরী নয়।

 

spot_img

Related articles

রঙের উৎসবে চলবে না মেট্রো! আংশিক সূচি প্রকাশ কর্তৃপক্ষের

হোলি উপলক্ষ্যে ৩ মার্চ কলকাতার মেট্রো (Metro) পরিষেবা আংশিক বন্ধ থাকবে। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছে, দোলের...

রাজ্য পুলিশে ফের রদবদল: বদল একাধিক আইপিএস

নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যত দূর সম্ভব পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রশাসন। শনিবার থেকেই...

ভুয়ো ভিডিও তুলে বদনাম করে বিজেপি নেতা জিতেন্দ্র! বিস্ফোরক অভিযোগ পাণ্ডবেশ্বরের মৃতার পুত্রের

গোয়াল ঘরে থাকার ভিডিও বানিয়ে আমাদের বদনাম করা হয়েছিল। সেই ভয়েই আমার মা আত্মহত্যার পথ বেছে নেয়। আমি...

সুস্থ থাকলেও পরীক্ষা করান: নব স্পোর্টিং ক্লাবের স্বাস্থ্য শিবিরে পরামর্শ অরূপের

স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য রক্ষায় উদ্যোগ কলাবাগান নব স্পোর্টিং ক্লাবের (Kalabagan Naba Sporting Club) । শনিবার, প্রণব মুখার্জি উদ্যান...