Saturday, April 4, 2026

Ravindra Jadeja: দলের হয়ে সেরা পারফরম্যান্স দিতে পেরে উচ্ছসিত জাড্ডু

Date:

Share post:

রবিবার মোহালিতে শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে ব‍্যাটে বলে কামাল দেখিয়েছেন রবীন্দ্র জাদেজা ( Ravindra Jadeja)। অপরাজিত ১৭৫ রানের ইনিংসের পাশাপাশি ঝুলিতে রয়েছে ৮ উইকেট, যার সুবাদে ম্যাচের সেরা হয়েছেন তিনি। জাদেজার সৌজন্যেই ভারত ইনিংস ও ২২২ রানে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। আর জয়ের পরই উচ্ছসিত জাড্ডু।

ম‍্যাচ শেষে জাদেজা বলেন,”মোহালি আমার কাছে লাকি গ্রাউন্ড। যখনই আমি এই মাঠে খেলতে এসেছি তখনই আমি ইতিবাচক কিছু পেয়েছি। উইকেটের সঙ্গে একটা জুটি তৈরি করতে চেয়েছিলাম। সত্যি বলতে পরিসংখ্যানের বিষয়টা জানতাম না। কিন্তু ব্যাট এবং বল হাতে দলের জন্য অবদান রাখতে পারায় খুশি হয়েছি। উইকেটে থাকাকালীন আমি পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছি সব সময়। ব্যাট এবং বল হাতে ভালো পারফরম্যান্স করতে পারার ফলে আমি খুব খুশি। যখন এরকম পারফরম্যান্স করতে পারি তখন স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়।”

এদিকে জাদেজার এই পারফরম্যান্স পরই জাদেজার জন‍্য এক অনন্য উপহার রাখে টিম ইন্ডিয়া। সতীর্থরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে করতালি দিয়ে জাদেজাকে অভ্যর্থনা জানান। পাশাপাশি জাদেজার জন্য কাটা হয় কেকও। সেই ছবি পোস্ট ও করে বিসিসিআই।

আরও পড়ুন:R Ashwin: কপিল দেবের রেকর্ড ভেঙে কী বললেন অশ্বিন?

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...