Sunday, May 31, 2026

প্রাকৃতিক দুর্যোগে তেমন আর্থিক সহায়তা না করায় ফের কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিধানসভায় (Assembly) রাশিয়া- ইউক্রেন যুদ্ধ (Russia- Ukraine War) নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কেন্দ্রীয় সরকারকে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, ইউক্রেনে আটকে থাকা ভারতীয় ছাত্র-ছাত্রী এবং অন্যান্যরা যাতে নিরাপদে দেশে ফিরে আসে তার যথাযথ ব্যবস্থা করার। বিধানসভা থেকে যুদ্ধ নয় শান্তির পক্ষে প্রস্তাব পাশের কথা ভেবেছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, “গত কয়েক দিনের আন্তর্জাতিক ঘটনাবলী আমাদেরকে গভীর উদ্বেগের মধ্যে রেখেছে। ইউক্রেনে আটকে থাকা ভারতীয় ছাত্র ছাত্রী এবং অন্যান্যরা যাতে নিরাপদে দেশে ফিরে আসে তার যথাযথ ব্যবস্থা করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছি। এই যুদ্ধের ফলে দেশ তথা রাজ্যের অর্থব্যবস্থার সামনে যে চ্যালেঞ্জ আসতে চলেছে তার যথাযথ মোকাবিলা করার জন্য আগাম পরিকল্পনা নেওয়ার জন্যও কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করবো।”

আরও পড়ুন: বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে: বিধানসভায় বিজেপিকে তোপ মমতার, তুললেন নন্দীগ্রামে গুলি-চালানোর অভিযোগ

প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত হওয়ার পরেও কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য তেমন আর্থিক সহায়তা পায়নি বলেও আজ বিধানসভায় (Assembly) ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বলেন, “খুবই দুর্ভাগ্যের বিষয় যে কোভিডের ক্ষেত্রে যেমন আমরা কেন্দ্রীয় সরকারের থেকে তেমন কোনো আর্থিক সহায়তা পায়নি, তেমনি পরপর প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত হওয়ার পরেও কেন্দ্রীয় সরকার থেকে আমরা বলার মত তেমন আর্থিক সহায়তা পায়নি। কিন্তু তবু, রাজ্য সরকারের তহবিল থেকে দুর্যোগ মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত এলাকার এবং পুনর্বাসনের জন্য আমরা প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে।”


 

Related articles

IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল(IPL 2026 Final) । খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আরসিবি( Royal Challengers...

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...