Tuesday, April 21, 2026

সাফল্যের মুকুটে নয়া পালক: রাজ্য CII-এর ভাইস চেয়ারপার্সন হলেন সুচরিতা বসু

Date:

Share post:

দক্ষ আইনজীবী হওয়ার পাশাপাশি সমাজসেবী হিসেবেও পরিচিত নাম সুচরিতা বসু (Sucharita Basu)। বিশেষ করে মহিলাদের স্বনির্ভরতা ও সমস্যায় সব সময় পাশে দাঁড়ান তিনি। এবার তাঁর সাফল্যে নয়া পালক। 2022-23-এর জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, পশ্চিমবঙ্গের ভাইস চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হলেন সুচরিতা।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করেন সুচরিতা। হার্ভার্ড কেনেডি স্কুল থেকে পাবলিক লিডারশিপ ক্রেডেনশিয়ালও করছেন, তারপর ২০০১ থেকে কাজ শুরু। কর্পোরেট, রিয়েল এস্টেট, পরিকাঠামো, নীতি এবং সরকারি ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ, AQUILAW-এর Managing Partner সুরচিতা বসু। ডিএসসিআই (ন্যাসকম)-এর একজন যোগ্য লিড Data Privacy Assessorও। এছাড়াও একাধিক সংস্থার ডিরেক্টর ও CII- ইন্ডিয়ান উইমেন নেটওয়ার্ক, পশ্চিমবঙ্গের চেয়ারপার্সন সুচরিতা বসু।

সিআইআই-তে নেতৃত্বের দেওয়ার ক্ষেত্রে কয়েকজন মহিলার মধ্যে অন্যতম সুচরিতা। সিআইআই থেকে তিনিই সম্ভবত প্রথম কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, পশ্চিমবঙ্গের ভাইস চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হলেন। তাঁর যোগ্যতা ও কাজের প্রতি তাঁর ভালবাসাতেই এই সাফল্য।

আরও পড়ুন:লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড: বিধানসভায় উন্নয়নের খতিয়ান মুখ্যমন্ত্রীর

CII-র নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সুচরিতার ভূমিকা অত্যন্ত ইতিবাচক। সিআইআই একটি মাধ্যম যা রাজ্যের শিল্প ইকো-সিস্টেমকে শক্তিশালী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। Bengal Global Business Summit 2022-এর একটি জাতীয় অংশীদার। বিজিবিএস রাজ্যের সুযোগগুলি সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন বলে জানান সুচরিতা। তিনি বলেন, শিল্পের মুখোমুখি হওয়া প্রকৃত সমস্যাগুলিকে সামনে আনা এবং এটি প্রশমিত করার জন্য সরকারের সঙ্গে মিলে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের কাজের পরিকল্পনার মধ্যে রয়েছে সমস্যাগুলি চিহ্নিত করা এবং বিভিন্ন জায়গায় সামগ্রিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উদ্যোগ গ্রহণ করার সঙ্গে সঙ্গে স্পষ্ট সমাধান বাস্তবায়নের জন্য চেষ্টা করা।

125 বছরেরও বেশি সময় ধরে CII ভারতের উন্নয়নে নিযুক্ত রয়েছে। জাতীয় উন্নয়ন শিল্পে পরিবর্তনের জন্য সক্রিয়ভাবে কাজ করে CII। নীতি সংক্রান্ত বিষয়ে সরকারের সঙ্গে মিলে কাজ করে তারা। একটি পরিসরের মাধ্যমে শিল্পের জন্য দক্ষতা, প্রতিযোগিতা এবং ব্যবসার সুযোগ বৃদ্ধি করে।

ব্যবসার বাইরেও CII শিল্পকে কর্পোরেট নাগরিকত্ব কর্মসূচি চিহ্নিত করতে এবং কার্যকর করতে সহায়তা করে। সুশীল সমাজ সংগঠনের সঙ্গেও যোগযোগ স্থাপন করে। শুধু ব্যবসা নয়, নারীর ক্ষমতায়ন-সহ জীবিকা, দক্ষতা উন্নয়ন, ইতিবাচক পদক্ষেপ করাই এদের কাজ।

Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...