Wednesday, April 8, 2026

srabanti chatterjee : বন্যপ্রাণী দফতরে অভিনেত্রী শ্রাবন্তী ও গাড়ির চালককে ফের জেরা

Date:

Share post:

ফের জেরার মুখে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তাঁর গাড়ির চালক। বুধবার ফের অভিনেত্রীকে জেরা করার প্রয়োজনে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে । এর আগে গত সোমবারও জেরার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। সোমবারও সল্টলেকে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল দফতরে অফিসে হাজির হয়েছিলেন অভিনেত্রী৷ শ্রাবন্তীর সঙ্গে তাঁর মেকআপ আর্টিস্ট এবং গাড়ির চালককেও ডেকে পাঠিয়েছিলেন বন দফতরের আধিকারিকরা৷ প্রায় চার ঘণ্টা ধরে জেরা করা হয় তাদের ।

একটি বেজি নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই ছবি ঘিরেই যত বিতর্কl গত  ১৫ জানুয়ারি শিকলে বাঁধা একটি বেজির সঙ্গে একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেটিকে সূত্রেই বন দফতর জেরার মুখে অভিনেত্রী।

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...