Saturday, April 18, 2026

মাদক কাণ্ডে নাম জড়ানো পামেলা এবার বিজেপি যুব মোর্চার সাংস্কৃতিক সেলের ইনচার্জ

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের আগে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন, সেই পামেলা গোস্বামীকেই রাজ্য বিজেপির যুব মোর্চার সাংস্কৃতিক সেলের ইনচার্জ পদের দায়িত্ব দেওয়া হল। যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ রাজ্য কমিটির নতুন পদাধিকারীদের নাম প্রকাশ করেন। সেই তালিকাতেই যুব মোর্চার সাংস্কৃতিক সেলের ইনচার্জ পদে দেখা যায় পামেলার নাম।

আরও পড়ুন:আজ যে হেভিওয়েটদের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল

 

তবে কোকেন কাণ্ডে নাম জড়ানো পামেলাকে যুব মোর্চার সাংস্কৃতিক সেলের ইনচার্জ করায় তুমুল বিতর্ক তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। এমন একজন বিতর্কিত নেত্রীকে কিভাবে যুব মোর্চার সাংস্কৃতিক সেলের ইনচার্জ করা হয়, সেই প্রশ্নই উঠছে?

রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, পামেলার বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে তিনি খালাস পেয়েছেন। দলের শীর্ষ নেতৃত্ব সকলের সঙ্গে আলোচনা করেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি মাদক কাণ্ডে দক্ষিণ কলকাতার নিউ আলিপুর থেকে গ্রেফতার হয়েছিলেন বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী। এরপর জেল থেকে বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন পামেলা। পরে এই মামলায় বিজেপি নেতা রাকেশ সিংকেও গ্রেফতার করা হয়। যদিও পামেলাকে পরে ক্লিনচিট দেয় লালবাজারের গোয়েন্দা বিভাগ। বর্তমানে পামেলা এবং রাকেশ দু’জনেই জামিনে মুক্ত রয়েছেন। সম্প্রতি পুরভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারও চালিয়েছিলেন তিনি।

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...