Monday, April 6, 2026

ভুলবশত পাকিস্তানে পড়েছে ক্ষেপণাস্ত্র: বিবৃতি দিয়ে জানাল ভারতীয় প্রতিরক্ষামন্ত্রক

Date:

Share post:

ভুলবশত পাক ভূখণ্ডে আছড়ে পড়েছে ভারতীয় ক্ষেপণাস্ত্র। বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রক। তাদের ভূখণ্ডে আছড়ে পড়া ভারতীয় (Indian) ক্ষেপণাস্ত্র নিয়ে তীব্র প্রতিবাদ জানায় ইসলামাবাদ। এরপরই বিষয়টি খতিয়ে দেখে দ্রুত তদন্তের নির্দেশ দেয় প্রতিরক্ষামন্ত্রক (Defense Ministry)। এরপরই বিবৃতি দিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রক জানায়, “ঘটনায় ভারত (India) সরকার উদ্বিগ্ন। ভুলবশত ঘটনাটি ঘটেছে। কারণ খতিয়ে দেখতে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে, এই ঘটনায় কেউ আহত হয়নি, এটা স্বস্তির বিষয়।”

রাশিয়ার (Russia) সংবাদ সংস্থা স্পুটনিক একটি খবর প্রকাশ করে যে, বুধবার সেনা মহড়া চলাকালীন ভারতীয় সেনার ওই ক্ষেপণাস্ত্র গিয়ে ঢুকে পড়ে পাকিস্তানের (Pakistan) পঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে। এরপর ঘটনায় উষ্মা প্রকাশ করে পাক প্রশাসন। বৃহস্পতিবার, একটি বিবৃতি দিয়ে নয়াদিল্লি জানায়, ঘটনাটি ভুল করে ঘটেছে।

আরও পড়ুন- কংগ্রেসের ভোট ভরাডুবির জন্য এবার রাহুলকে কটাক্ষ ক্যাপ্টেনের

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...