Wednesday, June 24, 2026

“বাংলার জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন”, মমতাকে ধন্যবাদ বাবুলের

Date:

Share post:

১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা (Ballygunge) কেন্দ্র এবং আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। রবিবার সকালেই এই দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee)। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। উপনির্বাচনে (By Poll) তাঁকে প্রার্থী করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানালেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

ট্যুইট করে বাবুল (Babul Supriyo) লেখেন, “শ্রদ্ধেয় দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানালেও সেটা যথেষ্ট নয়। আপনি আমাকে বাংলার জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন। আপনার আশীর্বাদে নতুন উদ্দীপনা এবং আন্তরিকতার সঙ্গে আমি আমার সমস্ত দায়িত্ব পালনে প্রতিশ্রতিবদ্ধ থাকব।’ যদিও উপনির্বাচন (By Poll) প্রার্থী হওয়ার এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি শত্রুঘ্ন সিনহার।

 

আগামী ১২ এপ্রিল রাজ্যের দুই কেন্দ্র বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণনা ১৬ এপ্রিল। গত ৪ নভেম্বর প্রয়াত হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুতে ওই কেন্দ্র বর্তমানে বিধায়ক-হীন। সেই কারণে উপনির্বাচন ঘোষণা কমিশনের।

আরও পড়ুন: ট্যাংরায় চামড়ার গুদামে অগ্নিকাণ্ড, হাইপাওয়ার তদন্ত কমিটি গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, আসানসোল লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগ দেন। একই সঙ্গে সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। ফলে আসানসোল লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন করতে হচ্ছে কমিশনকে।



Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...