Sunday, April 5, 2026

রোহিতদের ফিটনেস নিয়ে কড়া বার্তা বোর্ডের

Date:

Share post:

আইপিএল খেলার সময়ও রোহিত শর্মাদের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিটনেস সংক্রান্ত নির্দেশিকা মেনে চলতে হবে। শুধু তাই নয়, জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও এনসিএ-র ট্রেনার এবং ফিজিওরা নিয়মিত যোগাযোগ রাখবেন বিসিসিআইয়ের (BCCI) কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সঙ্গে। সংশ্লিষ্ট ক্রিকেটার ও তাঁদের ফ্র্যাঞ্চাইজিদের ইতিমধ্যেই এই বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (Board of Control for Cricket in India)।

বিসিসিআই (BCCI) সূত্রের খবর, জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন দ্রাবিড়। এই তালিকায় রয়েছে অধিনায়ক রোহিত শর্মাও! এদিকে, আইপিএলের পর ঠাসা সূচি রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। বছরের শেষে টি-২০ বিশ্বকাপ। আগামী বছর আবার পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। তারকা ক্রিকেটাররা যাতে চোট-আঘাতের শিকার হয়ে না পড়েন, তাই এই পদক্ষেপ।
কোচ দ্রাবিড়ও ক্রিকেটারদের স্পষ্ট বার্তা দিয়েছেন বলে জানা গিয়েছে বোর্ড সূত্রে।

আরও পড়ুন-পোলিশ সীমান্তের কাছে বিমান হামলা রুশ সেনার, বাড়ছে মৃতের সংখ্যা

দ্রাবিড় জানিয়েছেন, আইপিএল (IPL) মাত্র দু’মাসের। কিন্তু ক্রিকেটারদের বাকি ১০ মাস দেশের হয়ে খেলতে হয়। তাই ফিটনেস নিয়ে কোনও সমঝোতা করা হবে না। আরও জানা গিয়েছে, দ্রাবিড় এবং এনসিএ-এর ফিটনেস বিশেষজ্ঞরা ক্রিকেটারদের ফিটনেস সংক্রান্ত যাবতীয় রিপোর্ট জমা দেবেন বোর্ড কর্তা ও জাতীয় নির্বাচকদের কাছে। দল নির্বাচনের সময় এই রিপোর্টকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে।




Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...