Thursday, March 12, 2026

দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূল কাউন্সিলরের, খুন হলেন ঝালদার সদ্যজয়ী কংগ্রেস প্রার্থীও

Date:

Share post:

একইদিন দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু দুই নেতার। একজন তৃণমূল কংগ্রেসের (TMC) নেতা আরেকজন কংগ্রেসের (Congress) নেতা। উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার (Panihati Municipality) ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তকে খুন করল দুষ্কৃতীরা।

দুষ্কৃতীর গুলিতে মৃত্যু তৃণমূল (TMC) কাউন্সিলর অনুপম দত্তের (Anupam Dutta)৷ খড়দহের (Khardah) আগরপাড়া এলাকায় বাইকে চেপে দুষ্কতীরা তাঁকে গুলি করে পালায় বলে অভিযোগ৷ দুষ্কৃতীদের গুলিতে অনুপমের মাথায় ও কাঁধে গুরুতর চোট পান৷ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে বেলঘরিয়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের শাস্তিতে দাবিতে পথ অবরোধ তৃণমূলের কর্মী-সমর্থকদের। ঘটনাস্থলে যান বারাকপুরের পুলিশ কমিশনার। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-ইউক্রেনে রুশ সেনার গুলিতে মৃত মার্কিন সাংবাদিক

এদিকে, পুরুলিয়ার (Purulia) ঝালদা পুরসভার (Jhalda Municipality) ২ নম্বর ওয়ার্ডের জয়ী কংগ্রেস (Congress) প্রার্থী তপন কান্দুও খুন হলেন একই দিনে। জানা গিয়েছে, রবিবার সন্ধেয় তপন কান্দুকে গুলি করে মোটর বাইকে উঠে চম্পট দেয় কয়েকজন দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরে কাউন্সিলরকে রাঁচিতে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। যদিও সেই হাসপাতালে ভর্তির আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।

এখনও ঝালদা পুরসভা ত্রিশঙ্কু। ঝালদার ১২টি মধ্যে ৫ ওয়ার্ডে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। কংগ্রেস জেতে ৫টি ওয়ার্ডে, দুটিতে জেতে নির্দল। নির্বাচনের পরে তৃণমূলে যোগ দেয় ১ নির্দল প্রার্থী।

spot_img

Related articles

মার্কিন তেলের ট্যাঙ্কারে আত্মঘাতী বোট হামলায় মৃত ভারতীয়

ইরান-আমেরিকা (Iran-America War) যুদ্ধের জেরে নয়া উত্তেজনা। ইরানের সুইসাইড বোট হামলায় এবার মৃত্যু হল এক ভারতীয় নাবিকের। ইরাকের...

চাপ বাড়ছে আমেরিকার, সংঘর্ষ থামাতে তিন দফা শর্ত ইরানের!

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ গিয়ে পড়েছে গোটা বিশ্বে। আমেরিকা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও হরমুজ (Strait of Hormuz) দখল...

বিকাশ ভবন অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের

রাজ্য সরকারের উদ্যোগে যখন বাংলায় শিক্ষক নিয়োগ হচ্ছে। তখন একাংশের উস্কানিতে উত্তেজনা ছড়াচ্ছে। বৃহস্পতিবার (Thursday) বিকাশ ভবনের (Bikash...

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ বাঁচাতে জানলা দিয়ে ঝাঁপ শ্রমিকদের, আশঙ্কাজনক ২৬!

নয়ডার (Noida) একটি ইলেকট্রিক মিটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। অন্তত ২৬ জন কর্মী গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে...