Friday, April 3, 2026

Accident : অঙ্ক পরীক্ষা দিতে যাওয়ার সময় ট্রেন থেকে পড়ে মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

Date:

Share post:

চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক মাধ্যমিক ছাত্রীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ওদলাবাড়ি চেল সেতুর কাছে। মৃত ছাত্রীর নাম শ্বেতা চিক বড়াইক। বাড়ি ডামডিম এলাকায়। সোমবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। জানা গেছে ডামডিমের বেশ কিছু ছাত্রী একসঙ্গে দলবেঁধে ওদলাবাড়ি স্কুলে মাধ্যমিক পরিক্ষা দিতে যাচ্ছিল। ডামডিম থেকে চ্যাংড়াবান্ধা প্যাসেঞ্জার ট্রেনে করে ওদলাবাড়ি আসার সময় ওদলাবাড়ি রেল সেতুর কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর।

আপাতদৃষ্টিতে এটি দুর্ঘটনা বলে মনে হলেও ছাত্রীর পরিবার থানায় গিয়ে তদন্তের দাবি জানিয়েছে। কীভাবে অতজন ছাত্রীর মধ্যে শুধু ওই মেয়েটিই পড়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার সঙ্গীরা কী তাকে বাঁচানোর চেষ্টা করেনি? কেউ কী তাকে ঠেলে ফেলে দিয়েছিল? এই প্রশ্ন যেমন উঠছে পাশাপাশি ছাত্রীটি নিজেই ঝাঁপ দিয়েছিল কীনা তা নিয়েও প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে দেহ ময়নাতদন্ত হলে অনেক রহস্যের সমাধান হবে।

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...