Monday, April 13, 2026

Barack Obama:করোনা আক্রান্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা

Date:

Share post:

টিকা নিয়েও করোনা আক্রান্ত আমেরিকার প্রাক্তন প্রসিডেন্ট বারাক ওবামা। সোমবার ট্যুইট করে নিজেই একথা জানান তিনি। পাশাপাশি জানিয়েছেন গত কয়েকদিন ধরে তাঁর গলা খুশখুশ করছিল। তবে আপাতত স্থিতিশীল তিনি। সেইসঙ্গে তাঁর স্ত্রী মিশেলের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ বলেও ট্যুইটে এদিন জানান ওবামা।

আরও পড়ুন:Parliament : আজ শুরু দ্বিতীয় দফার বাজেট অধিবেশন, ইপিএফ , মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধী চাপের মুখে কেন্দ্র

ট্যুইটার বারাক লিখেছেন, “কোভিড টিকা ও বুস্টার ডোজ নিয়েও আমি করোনা আক্রান্ত। আমি এবং আমার স্ত্রী কৃতজ্ঞ যে আমাদের আগেই বুস্টার টিকাও নেওয়া হয়ে গিয়েছিল।” চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন প্রেসিডেন্ট করোনা আক্রান্ত হলেও তাঁর বিশেষ উপসর্গ নেই। করোনা ভাইরাসের অপেক্ষাকৃত কম ক্ষতিকর রূপে আক্রান্ত হয়েছেন তিনি।

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের করোনা আক্রান্তের খবর জেনে ট্যুইট করে দ্রুত আরোগ্য কামনায় ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ট্যুইটে মোদি লেখেন, “আমি বারাক ওবামার দ্রুত আরোগ্য কামনা করছি। তাঁর পরিবারের সুস্থতা কামনা করি”।

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...