Saturday, April 4, 2026

কৃষিজাত পণ্যে দেশে শীর্ষে বাংলা, টুইটে কৃষকদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কেন্দ্রীয় নীতির জেরে দেশে কৃষকদের অবস্থা বেহাল, যদিও রাজ্যসরকারের কৃষি নীতিতে বাংলার কৃষকদের মুখে যে হাসি ফুটেছে সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই তথ্য। গোটা দেশের মধ্যে কৃষিজাত পণ্য উৎপাদনে শীর্ষে উঠে এসেছে বাংলা। সোমবার এই তথ্য প্রকাশ্যে এনে টুইটে কৃষকদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার কৃষকদের সাফল্য তুলে ধরে ১৪ মার্চ কৃষক দিবসের দিন টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “পশ্চিমবঙ্গ আজ দেশের মধ্যে ফসল উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে। আমাদের কৃষকদের আয় তিনগুণ বেড়েছে। তাই কৃষক দিবস উপলক্ষ্যে কৃষক ভাই, বোন এবং তাঁদের পরিবারকে হৃদয় থেকে অভিনন্দন জানাই।” এছাড়াও কৃষকদের প্রতি রাজ্য সরকার যে অত্যন্ত সহানুভূতিশীল সে কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, “কৃষকরা আমাদের গর্ব। আমরা তাঁদের সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিই। উৎপাদন থেকে শুরু করে বিক্রি, ন্যায্য মূল্য, শস্য বিমা, প্রাকৃতিক বিপর্যয়ে আর্থিক সহায়তা, পেনশন এবং অকাল মৃত্যুতে কৃষকদের পাশে দাঁড়াই।” একইসঙ্গে এদিন টুইটে নন্দীগ্রামের রক্তক্ষয়ী অতীতের কোথাও এদিন স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “প্রত্যেক বছর আমরা ১৪ মার্চ কৃষক দিবস পালন করি। এই দিনটিতে নন্দীগ্রামে গুলি চলেছিল। নিরীহ কৃষকরা মারা গিয়েছিলেন ২০০৭ সালে। তাই তাঁদের একাগ্রতার জন্য গোটা দেশ তথা বিশ্বের কৃষকদের শুভেচ্ছা জানাই।”

 

উল্লেখ্য, আজ ১৪ মার্চ। ২০০৭ সালে এই দিনে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। এরপর ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই দিনটিকে পালন করা হয় কৃষক দিবস উপলক্ষ্যে। আজও তার ব্যাতিক্রম ঘটেনি। এইদিনে বাংলার কৃষকদের সাফল্য তুলে ধরে রাজ্য তথা দেশের কৃষকদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...