Tuesday, February 3, 2026

‘বাড়ি যাবে আয়কর বিভাগ’, বিধানসভায় বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে হুমকি শুভেন্দুর

Date:

Share post:

বিধানসভা থেকে ওয়াকআউট করে বেরোনোর সময় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে(Krishna Kalyani) হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির(Shuvendu Adhikari) বিরুদ্ধে। তাঁর অভিযোগ বের হওয়ার সময় শুভেন্দু তাঁকে হুমকি দিয়েছেন বাড়িতে আয়কর বিভাগ(Income Tax Department) পাঠিয়ে দেওয়ার। এই ঘটনায় বিধানসভার স্পিকার(Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন ওই বিধায়ক(MLA)। পাশাপাশি বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) স্পিকারকে অনুরোধ করলেন “গুরুতর অভিযোগ, অবিলম্বে ব্যবস্থা নিন”।

বুধবার বিধানসভায় বাজেট অধিবেশনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাবী ভাষণের মধ্যেই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা। তুমুল হই হট্টগোলের মাঝেই ওয়াকআউট করে বিজেপি বিধায়করা। বেড়িয়ে যাওয়ার সময় বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে হুমকি দেন শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষিতে স্পিকারকে কৃষ্ণ কল্যাণী বলেন, আমরা কয়েক জন নতুন বিধায়ক। আমাদের শিখতে হবে তো। বিরোধী দলনেতা হুমকি দিয়ে গেলেন, কাল ইনকাম ট্যাক্স পাঠিয়ে দেওয়া হবে। গোটা বিষয়টি শোনার পর রীতিমত ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পিকারকে তিনি জানান, এই অভিযোগ অত্যন্ত গুরুতর ও নজিরবিহীন ঘটনা। অবিলম্বে স্পিকার ব্যবস্থা নিন। পাশাপাশি অভিযোগ শোনার পর কৃষ্ণ কল্যাণীকে উদ্দেশ্য করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এটা আমার নজরে এনে ভালো করলেন। হাউস গোটা বিষয়টি সম্পর্কে অবহিত রইল। আপনাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে। এবং সত্যিই যদি এই ধরণের ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হবে।

আরও পড়ুন:রাশিয়া থেকে তেল কিনলে ইতিহাসে ভুল দিকে থাকবে ভারত: হুমকি আমেরিকার

উল্লেখ্য, বুধবার বিধানসভায় বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, বাগদার বিধায়ক বিশ্বজিত দাস, কালিয়াগঞ্জের সৌমেন রায়, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, এই চার বিধায়ক শুভেন্দুর অসত্য ভাষণের বিরোধীতা করেন। বারবার বিজেপি বিধায়কদের সঙ্গে বচসা বাধে এদের। এরপরই বিধানসভা থেকে বেরিয়ে যাওয়ার সময় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িয়ে আয়কর পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শুভেন্দুর বিরুদ্ধে।

spot_img

Related articles

আজ ইডি-আইপ্যাক মামলার সুপ্রিম শুনানি 

আইপ্যাক অফিসে ইডি হানার ঘটনায় (ED raid in ipac office) মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। গত...

আজ থেকে চলতি বিধানসভার শেষ অধিবেশন, অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য তৈরি রাজ্য

মঙ্গলবার থেকে রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন শুরু হচ্ছে। তিন দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে অন্তর্বর্তীকালীন বাজেট (Interim Budget)পেশ...

আজকের রাশিফল

কাজ, অর্থ, স্বাস্থ্য আর সম্পর্ক—সব মিলিয়ে দিনটি কেমন কাটতে পারে, দেখে নিন আজকের রাশিফল মেষ: দূর প্রান্ত বা বিদেশে...

শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

কলকাতা লাগোয়া শহরতলি এবং জেলা শহরগুলিতে ক্রমবর্ধমাণ যানজটের জাঁতাকল থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল রাজ্য...