Monday, April 6, 2026

বালিগঞ্জে বাবুলের বিরুদ্ধে বামপ্রার্থী শায়রার বায়োডাটা চমকে দেবে

Date:

Share post:

বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী পদে বড়সড় চমক দিয়েছে রাজ্য বামফ্রন্ট। এই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী করেছে শায়রা শাহ হালিমকে। যাঁর একাধিক উল্লেখযোগ্য পরিচয় রয়েছে। শায়রা সিপিএমের চিকিৎসক সেলের সঙ্গে যুক্ত ডাক্তার ফুয়াদ হালিমের স্ত্রী, অর্থাৎ বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ সজ্জন রাজনীতিবিদ প্রয়াত হাসিম আব্দুল হালিমের পুত্রবধূ। এছাড়াও বালিগঞ্জে সিপিএম প্রার্থীর আরও একটি আকর্ষণীয় পরিচয় রয়েছে। তিনি সম্পর্কে বলিউডের সুপারস্টার অভিনেতা নাসিরুদ্দিন শাহের ভাইঝি।

আরও পড়ুন:Purulia Councilor Murder: ঝালদায় কাউন্সিলর খুনের কিনারায় এবার তদন্তে CID

স্বচ্ছভাবমূর্তির বামপন্থী নেতার স্ত্রী বা প্রাক্তন অধ্যক্ষ হাসিম আব্দুল হালিমের পুত্রবধূ নিজেও আপাদমস্তক বামপন্থী বলেই ঘনিষ্ঠ মহলে পরিচিত। অর্থাৎ, বালিগঞ্জ-এর মত হাইভোল্টেজ কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী যদি বাবুল সুপ্রিয়র মতো সেলিব্রিটি হয়, তাহলে বলতেই হবে বামেদের ট্রাম্প কার্ড শায়রা শাহ হালিম।

শুধু রাজনৈতিকভাবে পারিবারিক ব্যাকগ্রাউন্ড নয়, বালিগঞ্জের মতো অভিজাত এলাকায় আভিজাত্যর সঙ্গে খাপখাইয়ে শায়রাকে প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিয়েছে বামেরা। সেইসঙ্গে বালিগঞ্জের একাধিক সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডের মানুষের মন পেতে শায়রা এবার সিপিএমের বাজি।

এইসবের বাইরেও শায়রার বায়োডাটা বেশ নজরকাড়া।বিলেতে পড়াশুনা। উচ্চশিক্ষিতা শায়রা একাধিক ভাষায় পারদর্শী। বহুজাতিক সংস্থার আধিকারিক পদে কর্মরত ছিলেন। আগেও রাজনৈতিক দলের হয়ে মাঠে ময়দানে প্রচারে দেখা গিয়েছে তাঁকে। দুরন্ত ভাষণ, ক্ষুরধার যুক্তিতে অনেকের মন জয় করেছেন শায়রা। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই বালিগঞ্জে প্রচারে নেমে পড়েছেন বামপ্রার্থী।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...