Sunday, June 7, 2026

Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

আজ রঙে রঙে রঙিন হওয়ার দিন, রঙের উৎসবে এবার সামিল দেশবাসী। পলাশের পরশ আর রঙে ভেসে যাওয়ার আজ। বসন্ত আজ দুয়ারে দাঁড়িয়ে। আজ দোল। বসন্তের এই রঙিন উৎসবের বিভিন্ন খবরে আজ নজর থাকবে।

প্রতি বছর নিয়ম করে বসন্ত উৎসব পালিত হলেও, এবছরও রঙের উৎসব হচ্ছে না বিশ্বভারতীতে। যা নিয়ে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়ে শুরু হয়েছে চর্চা।

আরও পড়ুন:খোল দ্বার, খোল দ্বার লাগল যে দোল…

বৃহস্পতিবার ইউক্রেন সেনার হাতে আটক ন’জন রুশ সেনাকে ফিরিয়ে দিল কিভ। পরিবর্তে ফেরত পেল মেলিটোপোল শহরের মেয়রকে। গত সপ্তাহে রুশ সেনার হাতে বন্দি হয়েছিলেন মেলিটোপোল শহরের মেয়র ইভান ফেডোরোভ। তবে দুই দেশ শান্তির কথা বললেও, তা কার্যকর হয়নি। যুদ্ধ আজও অব্যাহত।

পানিহাটি এবং ঝালদায় দুই কাউন্সিলর খুনের ঘটনায় তদন্তে পুলিশ। পানিহাটি খুনে গ্রেফতার একাধিক ঝালদায় গ্রেফতার এক। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী অভিযুক্তের স্কেচ প্রকাশ জেলা পুলিশের।

বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে অশনি। আবহাওয়া দফতর বলছে, ১৯ মার্চ নাগাদ তা সুস্পষ্ট চেহারা নেবে।

২১ মার্চ থেকে রাজ্যে শুরু ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ, নির্দেশিকা দিল স্বাস্থ্য দফতর।

উপনির্বাচনের দিন পেছোয়নি নির্বাচন কমিশন। তাই উচ্চমাধ্যমিকের পরীক্ষার সূচী বদল করল রাজ্য।





Related articles

হাসপাতালে সিপিআইএমের অশোক: ফোন মুখ্যমন্ত্রীর, দেখা করলেন শঙ্কর

একসময় তাঁরই ছায়াসঙ্গী ছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিপিআইএম ছেড়ে বিপরীত মেরুর বিজেপিতে বর্তমান বিধায়ক শঙ্কর ঘোষ। তবে রাজনৈতিক...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (৭ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (India Fuel Price...

১৫ বছরেই ভারতীয় দলে, বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়ের

১৫ বছর বয়সে দেশের জার্সিতে খেলতে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শনিবার বিসিসিআইয়ের (BCCI) তরফে আয়ারল্যান্ড এবং...

অনুব্রতর বিরুদ্ধে লক্ষাধিক টাকার ইট লুটের অভিযোগ শুভেন্দুর! 

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এবার ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগ এনে থানার দ্বারস্থ...