Tuesday, June 9, 2026

শিক্ষিত এলাকার উপনির্বাচনে “ফিটার মিস্ত্রি” যেন প্রচার না করে, দিলীপকে কটাক্ষ তথাগতর

Date:

Share post:

(বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপর্যয়ের জন্য “KDSA” গ্যাংকে কাঠগড়ায় তুলেছিলেন তথাগত। এই গ্যাংয়ের ‘D’ হলেন দিলীপ ঘোষ)

 

এবার উপনির্বাচন নিয়ে নাম না করে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তথাগত রায়। বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপর্যয়ের জন্য “KDSA” গ্যাংকে কাঠগড়ায় তুলেছিলেন তথাগত। এই গ্যাংয়ের ‘D’ হলেন দিলীপ ঘোষ। তথাগতবাবু মনে করেন, রাজ্যে আসন্ন দুটি উপনির্বাচনে ফের যদি গেরুয়া শিবিরের হয়ে প্রচারে নামেন দিলীপ ঘোষ, তাহলে বিজেপির বিপর্যয় নিশ্চিত। তাই সতর্কবার্তা হিসেবে দিলীপ ঘোষকে যেন এই দুই “শিক্ষিত” কেন্দ্রে প্রচারে নামানো না হয়, টুইটে তেমনই মন্তব্য করেছেন।

রবিবার সকালেই টুইট করে তথাগত রায় লেখেন, ‘‘আসানসোল ও বালিগঞ্জে বিজেপির প্রার্থী মনোনয়ন হয়ে গেছে। বেশ কথা। এবার মনে রাখবেন, এই কেন্দ্রগুলো শিক্ষিত মানুষ অধ্যুষিত। এখানে বক্তৃতা করতে যেন ওই ফিটার মিস্ত্রীটিকে নামাবেন না, যার বক্তব্য শুধু ‘মেরে দেব’, ‘পুঁতে দেব’, ‘বিধবা করে দেব’। পশ্চিমবঙ্গে হিন্দুর বিপদ সম্বন্ধে কথা বলুন।’’

অন্যদিকে, নিচের টুইটার হ্যান্ডেলে তথাগত রায়কে ট্যাগ করে পাল্টা একটি টুইট করেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি লেখেন, ‘’মাঝে মাঝে আপনি এই অর্বাচীনটির সম্পর্কে সত্যই কথাগুলো বেশ স্পষ্ট করে বলেন দাদা। কিন্তু দয়া করে বালিগঞ্জ ও আসানসোলকে অজন্তা সার্কাস দেখা থেকে বঞ্চিত করবেন না। ওনাকে পাঠান। দিলীপ ঘোষের মতো এমন একজন নেতা, যিনি বিজেপি কর্মীদের হাতেও মার খেয়েছেন। সবার দেখার অধিকার আছে।”

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...