Tuesday, June 9, 2026

Bhuban Badyakar: গাড়ি নিয়ে গান ! এবার মুম্বইয়ে রেকর্ডিং করছেন বাদামকাকু

Date:

Share post:

তিনি আর বাদাম বিক্রি করেন না, এই কথা সবার জানা কারণ ভাইরাল(Viral) লিস্টে এখন উপরের সারিতে শুধুই তো তিনি। নাম ভুবন বাদ্যকর(Bhuban Badyakar), পেশা বললে উত্তর একটাই এখন তিনি স্টার! সাইকেলে ‘কাঁচা বাদাম’ (Kancha Badam) বিক্রি, এখানে ওখানে ছড়া কেটে ব্যবসা – এইসবই এখন অতীত। তিনি গায়ক মানুষ, আজকাল গান রেকর্ডিং (Song recording) করছেন বাণিজ্য নগরীতে।

FootBall: ফুটবল খেলা দেখতে এসে বিপত্তি, হুড়মুড়িয়ে পড়ল বাঁশের তৈরি অস্থায়ী গ‍্যালারি

ভুবন বিখ্যাত গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই কাঁপিয়ে দাপিয়ে রাজ করতে শুরু করেছেন ‘কাঁচা বাদাম’ (Kancha Badam) খ্যাত ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কুরালজুড়ি গ্রামের বাসিন্দা রাতারাতি সেলিব্রেটি। রাস্তায় নেমে জীবন যুদ্ধের লড়াই শুরু করেছিলেন ভুবন, আজ সেলিব্রেটি। সূত্রের খবর নতুন গানের শ্যুটিং করতেই ভুবন পাড়ি দিয়েছেন মুম্বই শহরে।

উল্লেখ্য কয়েকদিন আগেই  দুর্ঘটনার কবলে পড়েন ভুবন বাদ্যকর । গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা, আর ঠিক তখনই ‘আমার নতুন গাড়ি’ নামে একটি গান লেখেন তিনি! এবার সেই গানের রেকর্ডিং করতেই আপাতত তিনি টিনসেল টাউনে। নতুন শহর তাই নয়া লুক। একঝলকে ভুবন বাদ্যকরকে দেখে চেনা দায়! মাথায় স্পাইক করা চুল, গলায় লম্বা চেন, হাতের প্রায় সব আঙুলেই সোনার আংটি – সব মিলিয়ে পুরোদস্তুর মুম্বই স্টাইলে ধরা দিলেন বাদামকাকু। প্রথমবার মুম্বই শহরে গান রেকর্ডিং করাটা যেন স্বপ্নের মতো, বিশ্বাস করতে পারছেন না তিনি। তাঁর গান আজ ছড়িয়ে পড়েছে অসমুদ্র হিমাচল, দেশে বিদেশে তাঁর গানের রিল ভিডিও তৈরি হচ্ছে।  এক কথায় এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার নয়া সেনশেসন শুধুই ভুবন বাদ্যকর।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...