Wednesday, April 1, 2026

অন্ডাল বিমানবন্দরে তুমুল উন্মাদনায় উষ্ণ অভ্যর্থনা: শত্রুঘ্ন বোঝালেন ঘুরতে নয়, জিততে এসেছেন

Date:

Share post:

আসন্ন আসানসোল লোকসভা উপনির্বাচনে এবার চমক দিয়ে বলিউড সুপারস্টার শত্রুঘ্ন সিনহাকে লড়াইয়ের ময়দানে নামিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রার্থী হওয়ার পর আজ, রবিবার সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকায় এলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা। সূত্রের খবর, আগামিকাল সোমবার ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে যাবেন তিনি।

তার আগে এদিন তৃণমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে ঘিরে অন্ডাল বিমানবন্দরে ছিল কর্মী-সমর্থকদের মধ্যে তুমুল উৎসাহ। এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে নামেন তৃনমুল কংগ্রেসের প্রার্থী। তাঁকে স্বাগত জানাতে আগে থেকেই বিমানবন্দরে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়, দুই বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও হরেরাম সিং সহ অন্যান্য নেতৃত্ব। তৃণমূল সূত্রে খবর, বিমানবন্দর থেকে আসানসোলের গ্র্যান্ড হোটেলে ওঠেন ঘাসফুল শিবিরের সেলিব্রিটি প্রার্থী। এদিন বিমানবন্দরে পা রেখেই শত্রুঘ্ন সিনহা তাঁর শরীরী ভাষায় বুঝিয়ে দিয়েছেন, তিনি এখানে ঘুরতে নয়, জিততে এসেছেন।

উল্লেখ্য, প্রার্থী ঘোষণা হওয়ার বেশ কিছুদিন পর তিনি নির্বাচনী এলাকায় এলেও শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই তুমুল উৎসাহ ও উন্মাদনার সঙ্গে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন- রেলের নজরদারির অভাবে ধুঁকছে শেওড়াফুলি স্টেশন সংলগ্ন সাবওয়ে

Related articles

কোচবিহারে ৯-এ ৯! শীতলকুচিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে নিশানা অভিষেকের

বিধানসভা নির্বাচনের (West Bangal 2026 Election) প্রচারে এসে শীতলকুচিতে গুলিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূল...

চোটের অস্বস্তির মধ্যেই শাস্তি খাঁড়়া, জয়ের মধ্যেই সমস্যায় শ্রেয়স

আইপিএলের শুরুতেই জয় পেয়েছে পাঞ্জাব কিংস। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির মুখে পড়লেন প্রীতি জিন্টার দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার...

‘অপারেশন আরাহামা’য় খতম জঙ্গি! জম্মু-কাশ্মীরে উদ্ধার দেহ

রাতভর চলল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গান্দেরবাল জেলায় জঙ্গি দমন অভিযান 'অপারেশন আরাহামা'। মঙ্গলবার রাতেই সেনা, পুলিশ এবং...

একটা কাজও যদি করত: ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙ্গন। বড়েঞায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নিয়ে ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা...