Sunday, April 5, 2026

ফের বড় ধাক্কা খেলো শেয়ারবাজার, ৫৭১ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৭,২৯২.৪৯ (⬇️ -০.৯৯%)

🔹নিফটি ১৭,১১৭.৬০ (⬇️ -০.৯৮%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ক্রমশ নিচের দিকে নামছে দেশের শেয়ারবাজার। মাঝে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও সেই ধারা অব্যাহত রেখে সোমবার ফের নিম্নমুখী হলো সেনসেক্সের সূচক। এদিন ৫৭১ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক পাশাপাশি নিফটি নেমেছে ১৬৯ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৫৭১.৪৪ পয়েন্ট বা -০.৯৯ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৭,২৯২.৪৯। এনএসই নিফটি (NSE Nifty) -১৬৯.৪৫ পয়েন্ট বা -০.৯৮ শতাংশ নেমে হয়েছে ১৭,১১৭.৬০।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...