Sunday, April 5, 2026

Holi-Accident : হোলির দিন পথদুর্ঘটনায় মৃত্যু বিখ্যাত অভিনেত্রী সহ তিন জনের

Date:

Share post:

উৎসবে শোকের ছায়া। হোলি পার্টি থেকে ফেরার সময় মারাত্মক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের । তাদের মধ্যে একজন দক্ষিণী তারকা ডলি ডি ক্রুজ। ডলির বয়স হয়েছিল মাএ ২৬ বছর । দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজ। সূত্রের খবর, দোলের দিন রাতে হোলি পার্টি থেকে এক বন্ধুর সঙ্গে নিজের গাড়িতে ফিরছিলেন ওই অভিনেত্রী। হায়দরাবাদের গাছিবৌলি এলাকার কাছে মারাত্মক দুর্ঘটনার কবলে পরে অভিনেত্রীর গাড়িটি। গাড়িটি তাঁর বন্ধু চালাচ্ছিলেন। কোনো কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে পথচলতি এক ভদ্রমহিলাকে। পথচারীকে ধাক্কা মারার পর গাড়িটি ডিভাইডারে ধাক্কা খেয়ে একেবারে উল্টে যায়। গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু ঘটে এক পথচারীরও । ছুটে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয় তাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রী এবং পথচারীর। পরে হাসপাতালে মৃত্যু হয় অভিনেত্রীর বন্ধুরও।

সম্প্রতি “ম্যাডাম স্যার, ম্যাডাম অন্তে” ওয়েব সিরিজে ডলি ডি ক্রুজের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। তবে এর আগে তিনি জনপ্রিয় হয়েছিলেন ইউটিউব স্টার হিসেবে। ইনস্টারিলেও যথেষ্ট পপুলার ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার এই জনপ্রিয়তাই তাঁকে পৌঁছে দেয় সিনে জগতে। অফার পান বেশ কিছু ওয়েব সিরিজেরও। কিন্তু অভিনেত্রীর এই হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। তাঁর সহকর্মী এবং বন্ধুরা এখনও বিশ্বাস করতে পারছেন না যে ডলি আর নেই।

 

Related articles

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার...