Monday, April 6, 2026

DG: রামপুরহাটের ঘটনায় রাজনৈতিক যোগ নেই, মৃত ৮: মনোজ মালব্য

Date:

Share post:

রামপুরহাটের ঘটনায় রাজনৈতিক যোগ নেই। মঙ্গলবার, সংবাদ বৈঠকে জানালেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য (Police DG Manoj Malabya)। তিনি জানান, সোমবার তৃণমূল (TMC) নেতা ভাদু শেখের মৃত্যুর এক ঘণ্টার মধ্যেই সাত আটটি বাড়িতে আগুন (Fire) লাগানো হয়। ঘটনাস্থলেই ৭জনের মৃত্যু হয়। পরে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়ে রাজ্য পুলিশের ডিজি বলেন, ঘটনায় রাজনীতির যোগ খুঁজে পাওয়া যায়নি। ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:লোকসানে থাকা সরকারি কোম্পানিগুলোর বিষয়ে শিগগিরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের

ডিজি জানান, এই ঘটনায় একই বাড়ির সাতজনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। খুনের ঘটনার পরে স্থানীয়েরা উত্তেজিত হয়ে উঠে বাড়িতে আগুন দিলেন, না কি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখার জন্য সিট তৈরি করা হয়েছে বলে জানান মনোজ। রামপুরহাট কাণ্ডে ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্য পুলিশের তিনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...