Friday, February 6, 2026

সরকারকে সমস্যায় ফেলার চক্রান্ত বিরোধীদের: কাল রামপুরহাটে যাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রামপুরহাট কাণ্ডে(Rampurhat) ৮ জনের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক ফায়দা তুলতে ময়দানে নেমে পড়েছে বিরোধী বিজেপি(BJP)। ল্যাংচা খেতে খেতে উৎসবের মেজাজে রামপুরহাট পরিদর্শনে যেতে দেখা গিয়েছে বিজেপি বিধায়কদের। এহেন পরিস্থিতির মাঝেই বুধবার বিধবা ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে গোটা ঘটনার জন্য বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুললেন মুখ্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। স্পষ্টভাবে জানালেন, সরকারকে সমস্যায় ফেলতে এই ঘটনা বিরোধীদের চক্রান্ত। পাশাপাশি আগামীকাল মুখ্যমন্ত্রী নিজে রামপুরহাটে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে ঘোষণা করে দেন এদিন।

রামপুরহাট কাণ্ডে এদিন বিরোধীদের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক। কিন্তু ঘটনা ঘটার পর সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্য সরকারের একের পর এক প্রতিনিধিকে পাঠানো হয়েছে ঘটনাস্থল পরিদর্শনে। সরকার কখনো চায় না তার রাজ্যে কোনরকম হত্যাকাণ্ড ঘটুক।” এর পাশাপাশি বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, “বিরোধীদের কাছে সরকারের বিরোধিতা করার কোন ইস্যু নেই। তাই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। সরকারকে সমস্যায় ফেলার চেষ্টা চালাতে।” এরপরই মুখ্যমন্ত্রী জানান, “কিছু দল ল্যাংচা খেতে খেতে বীরভূমে ঢুকছে ল্যাংচাতে ল্যাংচাতে। আজ বীরভূমে যাব ভেবেছিলাম, তাই যাইনি। কাল আমি বীরভূমে যাব ঘটনাস্থল পরিদর্শনের জন্য।”

আরও পড়ুন:Kunal: রামপুরহাটের যাওয়ার নামে হাইওয়েতে বিজেপি-র ‘পিকনিক’, টুইটে ভিডিও ফাঁস কুণালের

পাশাপাশি সরকার যে গোটা ঘটনায় কঠোর পদক্ষেপ নিচ্ছে সে কথা জানিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বীরভূমের ঘটনার তীব্র নিন্দা করছি। তবে ঘটনা ঘটার পর অ্যাকশন নেওয়া হচ্ছে। অভিজ্ঞ আধিকারিকদের নিয়ে সিট গঠন করা হয়েছে তদন্তের জন্য। সাসপেন্ড করা হয়েছে দায়িত্বে থাকা পুলিশ অফিসারকে।” একই সঙ্গে তিনি এটাও স্মরণ করিয়ে দেন, এর চেয়ে ঢের বেশি ঘটনা উত্তরপ্রদেশে ঘটছে। এই ঘটনার পর রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাবে বুঝিয়ে দেন রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছে। কিভাবে রাজ্য সরকারকে সমস্যায় ফেলা যায় বিজেপির নির্দেশমতো সেটাই করে চলেছেন রাজভবনে বসে থাকা রাজ্যপাল। শুধু তাই নয় তিনি বলেন আমার কাছে খবর রয়েছে রাজভবন থেকে এখন আধিকারিকদের নির্দেশ দেওয়া হচ্ছে কার কার বাড়িতে রেড করতে হবে।

spot_img

Related articles

‘আরও বেশি আসন, আরও বেশি ভোট’, বিধানসভায় বিরোধীদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

জনসভার মঞ্চ থেকে এতদিন যে দাবি করে আসছিলেন, এবার বিধানসভার অন্দরে দাঁড়িয়েই বিরোধীদের চোখে চোখ রেখে সেই চ্যালেঞ্জ...

ফাইনালে দিল্লির স্বপ্নভঙ্গ, স্মৃতির ব্যাটেই WPL খেতাব জয় আরসিবির

আইপিএলের পর WPL, ফের খেতাব জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB)। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে WPL ২০২৬ চ্যাম্পিয়ন স্মৃতি মান্ধানার আরসিবির(RCB)।...

এবার ‘কৃষক বন্ধু’-র তালিকায় ক্ষেতমজুরও! সেচের জল নিখরচায় দিতে বাজেটে বড় ঘোষণা রাজ্যের

রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের পাশে দাঁড়ানোর পর এবার ভূমিহীন ক্ষেতমজুরদের জন্যও আর্থিক সুরক্ষার দরজা খুলে দিল নবান্ন।...

অন্তর্বর্তী বাজেট: ডুমুরজলায় স্পোর্টস সিটি, বারুইপুরে কালচারাল সিটি! উন্নয়নে বড়সড় ঘোষণা রাজ্যের

খেলার মাঠ থেকে অভিনয়ের মঞ্চ— রাজ্যের পরিকাঠামোয় আমূল বদল আনতে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। হাওড়ার ডুমুরজলায় প্রস্তাবিত...