Saturday, April 4, 2026

Petrol Diesel:ভোট মিটতেই টানা দুদিন দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

Date:

Share post:

আশঙ্কাকে সত্যি করে পাঁচ রাজ্যের ভোট মিটতেই ফের লাগাতার বাড়তে শুরু করেছে জ্বালানির দাম।মঙ্গলবারের পর বুধবারও দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। বুধবার পেট্রোলের দাম গতকালের তুলনায় বাড়ল ৮৩ পয়সা। ডিজেলের বাড়ল ৮০ পয়সা।

আরও পড়ুন:ক্ষত সারিয়ে বড় উত্থান শেয়ার বাজারের, ৬৯৬ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৬.৩৪ টাকা দাঁড়ালো। এবং ডিজেলের দাম বেড়ে ৯১.৪২ টাকায় পৌঁছেছে।

সরকারি তেল সংস্থাগুলি প্রায় চার মাস পর ২১ মার্চ দাম বৃদ্ধির ঘোষণা করে পেট্রোল ও ডিজেলের ৷ ২২ মার্চ সকাল থেকে কার্যকর হয় সেই দাম।এরপর মঙ্গলবার থেকেই ফের ঊর্ধ্বমুখী পেট্রোল -ডিজেলের মূল্য।
একনজরে দেখে নেওয়া যাক দেশের কোন কোন শহরে জ্বালানির দাম আকাশছোঁয়া-
দিল্লিতে এদিন পেট্রোলের নতুন দাম ৯৭.০১ ডিজেলের নতুন দাম ৮৮.২৭টাকা। মঙ্গলবার মুম্বইয়ে পেট্রোলের নতুন দাম ১১১.৬৭টাকা এবং ডিজেলের দাম ৯৫.৮৫টাকা। চেন্নাই পেট্রোলের নতুন দাম ১০২.৯১টাকা এবং ডিজেলের দাম ৯২.৯৫টাকা।

প্রসঙ্গত পেট্রোল-ডিজেলের পাশাপাশি রান্নার গ‌্যাসের দাম একলাফে ৫০ টাকা বেড়েছে। সোমবার মধ‌্যরাত থেকে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৯২৬ টাকা থেকে বেড়ে ৯৭৬ টাকা হয়েছে।

ভোটের জন্য কেন্দ্র গত তিনমাস পেট্রল ও ডিজেলের দাম বাড়ায়নি, কিন্তু এবার কি আবার রোজ পেট্রল ও ডিজেলের দাম বাড়া শুরু হবে? সাধারণ মানুষের কাছে এটাই এখন বড় প্রশ্ন। রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও যে অচিরে হাজার টাকা ছাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...