Friday, April 3, 2026

যুদ্ধে মৃত্যু আরও এক সাংবাদিকের, পদ ও দেশ ছাড়লেন পুতিনের পরামর্শদাতা

Date:

Share post:

পেশার তাগিদে যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের রাজধানী কিভে ছিলেন ওকসানা বাউলিনা (Oksana Baulina)। রিপোর্টিংয়ের মাঝেই সেখানে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র। প্রাণ হারালের রুশ মহিলা সাংবাদিক ওকসানা। যুদ্ধের ভয়াবহতা তুলে ধরতেই সীমান্ত পার করে কিভে গিয়েছিলেন তিনি (Oksana Baulina)। আর ফেরা হল না তাঁর। জানা গিয়েছে, ওকসানার সহ আরও এক সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে। এছাড়া আরও দু’জন আহত হয়েছেন বলেও খবর।

অন্যদিকে, যুদ্ধের মাঝে রাশিয়ার জলবায়ু দূত ও প্রেসিডেন্টের পরামর্শদাতা আন্যাটোলি চুবাইস (Anatoly Chubais) সঙ্গ ছাড়লেন পুতিনের। জানা গিয়েছে, চুবাইস যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ করেছেন। ছেড়েছেন দেশও। ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণকে একেবারেই ভালো চোখে দেখেননি চুবাইস। কয়েকদিন আগেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বিরোধ শুরু হয়। রাশিয়া- ইউক্রেন যুদ্ধ নিয়ে এটিই রাশিয়ার শীর্ষ মহলের সবথেকে বড় বিরোধ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-বগটুই কাণ্ডে রাজনীতির যোগ নেই: শাহ সাক্ষাতে রাজ্যপালকে সরানোর দাবি তৃণমূলের

ইউক্রেনের ওপর রাশিয়া হামলার পর থেকে পুতিন সরকারের নেতারা যাতে মুখ না খোলেন তার জন্য আগেই চাপ সৃষ্টি করেছে। এদিকে, বিশ্ববাসীর কাছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আবেদন, রুশ আগ্রাসনের প্রতিবাদ জানাতে আপনারা পথে নামুন।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...