Sunday, March 29, 2026

রেল বাজেটে বঞ্চিত শহরতলীর যাত্রীরা: সংসদে সরব তৃণমূল

Date:

Share post:

শহরতলীর রেলের নিত্যযাত্রীদের সঙ্গে রেল বাজেট নিয়ে বঞ্চনা করা হয়েছে। বৃহস্পতিবার রেলের বাজেট(rail budget) বরাদ্দ নিয়ে আলোচনায়, তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভার সাংসদ জহর সরকার(Jahar Sarcar) এমনটাই অভিযোগ করলেন।

এদিন সংসদে জহর সরকার বলেন, “রেলে দৈনিক যাত্রীদের অর্ধেক সংখ্যক শহরতলীর। যদি সেই সংখ্যা ৪৫ শতাংশও হয়, তাহলে তাঁরা রেল বাজেটের ১ শতাংশও কখনও পাননি।” তাঁর কথায়, এইসব শহরতলীর যাত্রীরা নিত্যদিন পশুর মত ঠাসাঠাসি করে যাতায়াত করেন। নিত্যযাত্রীদের প্রতি এই লজ্জাজনক ব্যবহারের সমাপ্তি হওয়া প্রয়োজন বলে রাজ্যসভায় জানান তিনি। পাশাপাশি আরও বলেন, সরকারের এই দিকে আলোকপাত করা উচিত। রেলের বেসরকারিকরণ নিয়েও সরব হন জহর সরকার। তাঁর কথায় লিজ দেওয়ার আগে স্বচ্ছতার প্রয়োজন।

জহর সরকারের পাশাপাশি বৃহস্পতিবার দেশে বন্ধ হয়ে যাওয়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলি পুনরায় চালু করতে কী পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র সরকার। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের উত্তরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী ভানু প্রতাপ সিং ভার্মা জানান, আত্মনির্ভর ভারতসহ একাধিক প্রকল্প চালু করা হয়েছে এর উদ্দেশ্যে। এ প্রসঙ্গেই সংশ্লিষ্ট মন্ত্রক জানান,চলতি আর্থিক বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ২০২২-২৩ অর্থবর্ষে ২১ হাজার ৪২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন:নিজের চেষ্টায় ইউক্রেন থেকে দেশে ফিরেছেন ৪ হাজার ভারতীয়, সংসদে জানালো বিদেশমন্ত্রক

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...