Saturday, April 4, 2026

ভাদু শেখকে বোমা মেরে খুনের অভিযোগে গ্রেফতার তাঁর শ্যালক

Date:

Share post:

রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানকে বোমা মেরে খুন করার অভিযোগে মৃতের শ্যালক রাজেশ শেখ-সহ আরও এক ব্যক্তিকে আটক করল পুলিশ। আটক দুই ব্যক্তিকেই জিজ্ঞাসাবাদ করছে বীরভূম জেলা পুলিশ। এই নিয়ে মোট গ্রেফতার করা হল ২৩ জনকে।

আরও পড়ুন:বগটুইয়ের ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের নির্দেশ

ভাদু শেখের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি আনারুল হোসেনকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেওয়ার আড়াই ঘণ্টার মধ্যে তারাপীঠ থেকে গেফতার করা হয় আনারুল হোসেনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই আনারুলের মোবাইল সক্রিয় ছিল। আনারুলের ফোনের টাওয়ারের লোকেশন ধরেই তারাপীঠের একটি হোটেলের কাছ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর ব্লক সভাপতির পদ থেকেও অপসারিত করা হয়ে তাঁকে।


প্রসঙ্গত, রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে CBI-এর টিম। CBI আগামী ৭ এপ্রিলের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেবে হাইকোর্টে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...