Saturday, June 27, 2026

Kunal: সিবিআই-বিজেপি একযোগে কাজ করছে, রাজধর্ম পালন করছেন মুখ্যমন্ত্রী: কুণাল

Date:

Share post:

বগটুই-কাণ্ডের তদন্ত মুখ্যমন্ত্রীর ভূমিকায় প্রভাবিত হবে- বিরোধীদের এই অভিযোগের সপাটে জবাব দিলেন তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। উল্টে সিবিআই-বিজেপি (CBI-BJP) একযোগে কাজ করছে বলে ফের রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন কুণাল।

বগটুইয়ে (Bogtui) তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুন এবং তারপরের অশান্তি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনাস্থলে গিয়েই সাহায্যের হাত বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। দোষীদের কড়া শাস্তির বার্তা দেন তিনি। এরপরেই মুখ্যমন্ত্রীর ভূমিকার বিরোধিতায় সরব হয় বিজেপি-সহ বিরোধীরা। তাদের অভিযোগ, এতে তদন্ত প্রভাবিত হবে। এর জবাবে পাল্টা কুণাল বলেন, মুখ্যমন্ত্রী নয়, বিজেপিই সিবিআই তদন্তকে প্রভাবিত করছে। তৃণমূল মুখপাত্র বলেন, কোথাও কোনও অঘটন ঘটেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে দাঁড়াননি এরকম কোনও উদাহরণ নেই। কিন্তু মুখ্যমন্ত্রী ছাড়া আর একজনেরও দৃষ্টান্ত নেই। কুণালের অভিযোগ, বাম আমলে একের পর এক গণহত্যা হলেও কোথাও তৎকালীন মুখ্যমন্ত্রী গিয়ে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াননি। বিজেপি লাভের আশায় রামপুরহাটের ঘটনা নিয়ে নোংরা রাজনীতি করছে। সঙ্গে আঁতাত করছে সিপিআইএম, কংগ্রেসও- তোপ দাগেন কুণাল।

আরও পড়ুন- ২মাসের ডেডলাইন: দল ও প্রশাসনে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপের বার্তা মমতার

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...