Monday, April 6, 2026

Mamata Banerjee: অন্য মমতা

Date:

Share post:

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে সোমবার দার্জিলিং-এর রাস্তায় সকালে দলীয় কর্মীদের নিয়ে হাঁটতে বেরোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মোট ১৫ কিলোমিটার পাহাড়ি রাস্তা অতিক্রমের পথে এদিন মুখ্যমন্ত্রী যা করলেন, তা সত্যিই নজীরবিহীন।

আরও পড়ুন:Mamata Bandyopadhaya:ভাঙচুর-গুন্ডামির বিরুদ্ধে কড়া ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী

এর আগেও রাজধর্মের পাশাপাশি মানবিকতার রূপ দেশবাসীর চোখে পড়েছে।আজও  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই একই ছবি আবারও ফুটে উঠল। সকালে হাঁটতে বেরিয়ে পথচলতি এক বৃদ্ধাকে বেল্ট পরার কথা বলেন তিনি। শুধু তাই নয়,দলীয় কর্মীদের নির্দেশও দেন যাতে তারা বাড়িতে পৌঁছেই বৃদ্ধার বাড়িতে বেল্ট পৌঁছে দেন। অক্লান্ত হাঁটার পথে পাহাড়ের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। হাঁটতে হাঁটতে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। প্রত্যেকের সঙ্গে হাসিমুখে কথা বলেন মুখ্যমন্ত্রী। কে কেমন আছেনই শুধু নয়, তাঁদের সমস্যার কথাও জিজ্ঞেস করেন মুখ্যমন্ত্রী। পাহাড়বাসীর সঙ্গে সঙ্গে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকরা মুখ্যমন্ত্রীকে এই রূপে দেখে মুগ্ধ।

এরপরই চোখে পড়ে মমতাময়ী মুখ্যমন্ত্রীকে। হাঁটার মাঝেই তিনমাসের একরত্তিকে কোলে তুলে নেন। আশীর্বাদও করেন ছোট্ট অগ্নিকে।  পাশাপাশি পাহাড়ে বেরিয়ে বাচ্চাদের চকোলেট উপহার দেন মমতা।এদিন দলীয় কর্মীদের নিয়ে দার্জিলিং ম্যালে মোট ১৫ কিলোমিটার পাহাড়ি রাস্তা হাঁটেন তিনি । স্থানীয় বিশ্ব বাংলার শোরুমে ঢুকে সেখানকার কর্মচারীদের সঙ্গে কথা বলেন।বিক্রি কেমন হচ্ছে জিজ্ঞেস করা ছাড়াও বেতন ঠিকঠাক হচ্ছে কি না তাও খোঁজ নেন খোদ মুখ্যমন্ত্রী। কর্মচারীদের সঙ্গে আলাপচারিতাও সারেন তিনি। কখনই একবারের জন্যও ক্লান্ত দেখায়নি তাঁকে।

এদিন দলীয় কর্মীদের দার্জিলিংয়ের ভানুভবনের একটি অংশে মিউজিয়াম করার কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দার্জিলিংয়ে ভাঙা হয়েছে তৃণমূল ভবন। তাই দলীয় কাজের জন্য একটি পুরনো হোটেলকে সাজিয়ে তৃণমূল ভবন তৈরির নির্দেশ দেন তিনি।

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...