Saturday, April 4, 2026

Durba: ‘পাহাড়ের গান’-এ বিষাদ ছুঁয়ে আশা ছড়ালেন দূর্বা, মঙ্গলে মুক্তি 

Date:

Share post:

“অনেক কথা না বলাই থেকে যায় হাজার চেয়েও ছোঁয়া যায় না যে তাকে।“

সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়ে পয়লা এপ্রিল মুক্তি পাচ্ছে রাজর্ষি দে-র (Rajarshi De) ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’। তার আগে মঙ্গলবার, ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘পাহাড়ের গান‘। গানটি লিখেছেন দূর্বা সেন বন্দ্যোপাধ্যায় (Durba Sen Banerjee)। সঙ্গীত পরিচালক আশু চক্রবর্তী (Ashu Chakraborty)। গানটি গেয়েছেন উজ্জ্বয়িনী মুখোপাধ্যায়। কথা শুনেই বোঝা যায়, এ গানের ছত্রে ছত্রে ছড়িয়ে আছে পাহাড়ের মগ্নতা। কখন তা বিষাদ। আবার কখনও আশার আলো। যেন ভোরের সূর্য প্রথম কিরণ ফেলেছে কাঞ্চনজঙ্ঘার চূড়ায়।

‘এখন বিশ্ববাংলা সংবাদ’-কে দূর্বা সেন বন্দ্যোপাধ্যায় জানান, বিষাদের গভীরতা তাঁকে টানে। তাই তাঁর রচনায় থাকে বিষন্নতা। তবে, সেই বিষাদ হতাশার নয়, তাতে থাকে আশার আলো। যেমন পাহাড়ি বাঁকের শেষে থাকে নতুন পথের দিশা। এই গান নিয়ে দূর্বার মত, “কিছু না পাওয়া মৃত্যুর মতো সত্যি/ বাকি সবটাই বালিতে পা-এর ছাপ”। অর্থাৎ যা কিছু পাওয়া গেলও, তা ক্ষণিকের। শূন্যতাই সত্যি।

এটি দূর্বার দ্বিতীয় ছবি। প্রথম তিনি গান লিখেছিলেন, ‘শ্রাবণের ধারা’ ছবির জন্য। তার আগে অবশ্য অসংখ্য কাজ করেছেন ছোটপর্দায়। তাঁর কথায়, এই ছবিতে এই গানটি যেন কাঞ্চনজঙ্ঘারই কথা বলে। পাহাড়ের প্রেক্ষাপটে ছবির গল্পের সঙ্গে পাল্লা দেবে ‘পাহাড়ের গান’।

 

ছবিটি শুট করা হয়েছে দার্জিলিং-এ। ছবিতে অভিনয় করেছেন টলিউডে এই সময়ের নামজাদা অভিনেতারা। রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রনিতা দাস, দেবলীনা কুমার, বিদীপ্তা চক্রবর্তী, পদ্মনাভ দাশগুপ্ত।

ছবির শুটিংয়ে আমন্ত্রণ ছিল দূর্বারও। সেই অভিজ্ঞতাও ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-র শেয়ার করেন দূর্বা। জানান, পাহাড়ের কোলে আড্ডা জমেছিল বেশ।

ছবিতে ‘পাহাড়ের গান’ ছাড়াও রয়েছে অনুপম রায়ের কণ্ঠে ‘টয়ট্রেন‘ বলে একটি গান। ছবিতে ২টি রবীন্দ্রসঙ্গীত রয়েছে। জয়তী চক্রবর্তীর কণ্ঠে ‘দেখো সখা ভুল করে ভালোবেসো না’ এবং রূপঙ্কর বাগচীর গাওয়া ‘মেঘ বলেছে যাবো যাবো’।

ছবি শুরু হচ্ছে সেই বাড়ি-র গল্প দিয়ে যেখানে কাঞ্চনজঙ্ঘা ছবির শুটিং করেছিলেন সত্যজিৎ রায়। এই অনুষঙ্গের সঙ্গে সমসমায়িক পরিস্থিতি ও সম্পর্কের টানাপোড়েনে তৈরি হয়েছে রাজর্ষির ছবি। মুক্তি পয়লা এপ্রিল। তার আগে ছবির গান নিয়েই মাতোয়ারা বাঙালি শ্রোতারা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...