Saturday, April 4, 2026

আশিসের অনুরোধেই আনারুলকে পদে রেখেছিলাম: বিস্ফোরক অনুব্রত

Date:

Share post:

রামপুরহাট ১ নম্বর ব্লকের তৃণমূল(TMC) সভাপতি আনারুল হোসেনকে(Anarul Hossine) সরাতে চেয়েছিলেন বীরভূমের জেলাসভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mondol)। তবে স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের লিখিত অনুরোধে তা পারেননি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে অনুব্রতকে লেখা আশিসের সেই চিঠি। যা দেখে রিতিমত বিস্মিত অনুব্রত।

এপ্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে অনুব্রত জানান, “আনারুলকে আগেই পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আশিস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ওঁকে রেখেছিলাম। আশিস বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোট পর্যন্ত আনারুলকে রাখতে বলেছিলেন। তখন আশিসদা বলেন, আমি মুচলেকা লিখে দিচ্ছি। ওকে পঞ্চায়েত পর্যন্ত রাখো। আশিসদা এক জন প্রবীণ লোক। ওর বিধানসভার ব্যাপার। উনি যখন লিখে দিলেন আমাকে তখন আমি আর আনারুলকে সরালাম না।”

আরও পড়ুন:যারা মদ খান তারা মহাপাপী, বিষমদ ব্যাখ্যায় মহাত্মা গান্ধীকে টেনে বললেন নীতীশ

অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে আশিস বলেন, “আমি চিঠিটি লিখেছিলাম। কারণ এটা একটি সাংগঠনিক সভায় সিদ্ধান্ত হয়েছিল যে, সভাপতি বদল না করাই ভাল। অঞ্চল সভাপতিরাও চাইছেন না পদ বদল হোক। তখন এটা বলা হয়েছিল, ‘তুমি এটা লিখে দাও।’ তাই সভাস্থলেই ওই চিঠি লেখা। তাঁকে রাখা হবে কি রাখা হবে না এটা সিদ্ধান্ত নেবেন জেলা সভাপতি। এই সিদ্ধান্ত বিধায়ক নেন না।

প্রসঙ্গত, বগটুই কাণ্ডকে ঘিরে রাজ্য-রাজনীতি যখন রীতিমত সরগরম ঠিক সেই সময়ে আনারুলকে নিয়ে আশিসের লেখা এই চিঠি নতুন করে চাপানউতোর বাড়িয়ে তুলেছে। প্রস্ন উঠছে বগটুই-কাণ্ডে আনারুল গ্রেফতারের পর দলের গোপন চিঠি কী ভাবে প্রকাশ্যে চলে এল?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...