Monday, April 6, 2026

Rimi Sen : অভিনেত্রী রিমি সেনের চার কোটি টাকা হাতিয়ে পলাতক ব্যবসায়ী

Date:

Share post:

গুরগাঁওয়ের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ৪ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন বলিউড অভিনেত্রী রিমি সেন । ব্যবসায়ীর নাম রৌনক যতীন ব্যাস । ইতিমধ্যেই রৌনকের বিরুদ্ধে আইপিসি ৪২০ এবং ৪০৯ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতত  টাকা নিয়ে ওই ব্যবসায়ী পলাতক ।

জানা গিয়েছে ২০১৯ সালে আন্ধেরির একটি জিমে রিমির সঙ্গে দেখা হয় সঙ্গে দেখা হয় ওই ব্যবসায়ীর । বেশি মুনাফার লোভ দেখিয়ে রিমির থেকে ওই ব্যবসায়ী  ৪.১৪ কোটি টাকা নিয়েছিলেন । রিমির নিজস্ব প্রোডাকশন হাউসের মাধ্যমেই ওই টাকা বিনিয়োগ করা হবে এমনটাই বলা হয়েছিল বলে অভিযোগ। কিন্তু যে সময়সীমা দেওয়া হয়েছিল, তা পার হয়ে যাওয়ার পরেও টাকা ফেরত না পেয়ে রৌনকের কাছে তার কারণ জানতে চান রিমি। তারপর থেকেই রৌনক রিমির সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন বলে অভিযোগ। অনেক বার বলার পরে রিমিকে তিনলাখ টাকার চেক ফেরত দেন রৌনক। কিন্তু সেটি ব্যাঙ্কে জমা করতে গিয়ে রিমি দেখেন যে চেক বাউন্স করেছে। তার পরেই থানায় অভিযোগ দায়ের করেন রিমি সেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...