Tuesday, June 23, 2026

মনোযোগী হয়ে পরীক্ষা দাও, সাফল্য অনিবার্য”, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ, শনিবার থেকে শুরু হচ্ছে ছাত্র জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। সকাল ১০টা থেকে প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এ বছরের উচ্চ মাধ্যমিক। এবার হোম সেন্টার অর্থাৎ নিজেদের স্কুলে বসেই পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা।

রাজ্যজুড়ে তাঁর প্রিয় ছাত্রছাত্রীদের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে শুভেচ্ছা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, “২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। সকলে খুব মনোযোগী হয়ে ও শান্ত থেকে পরীক্ষা দাও। তোমাদের সাফল্য অনিবার্য।”

মুখ্যমন্ত্রী একইসঙ্গে এই বৃহৎ পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদনও জানান।

 

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...