Friday, June 19, 2026

বঙ্গ বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটিতে শুভেন্দু, ঠাঁই হল না সায়ন্তন-রীতেশদের

Date:

Share post:

৪৮টি সাংগঠনিক জেলার জন্য রাজ্য কার্যনির্বাহী কমিটি ও বিশেষ আমন্ত্রিত সদস্যদের তালিকা ঘোষণা করল রাজ্য বিজেপি। যেখানে তাৎপর্যপূর্ণভাবে পদাধিকারী হিসেবে জায়গা পেলেন আগে বাদ পড়া একাধিক পুরনো নেতা। বিশেষ আমন্ত্রিতদের তালিকায় জায়গা পেয়েছেন বেশকিছু সেলিব্রিটি। বিধায়ক, কাউন্সিলরদের মতো জনপ্রতিনিধিদেরও দায়িত্বে আনা হয়েছে।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই প্রথম বঙ্গ বিজেপির কোনও সাংগঠনিক পদ পেলেন। তাঁকে পূর্ব মেদিনীপুরের কাঁথির দায়িত্ব দেওয়া হয়েছে। আজ, সোমবার রাজ্য বিজেপির তরফে সভাপতি সুকান্ত মজুমদারের অনুমোদন প্রাপ্ত এই তালিকা প্রকাশ করা হয়েছে।

যদিও এবারও নতুন এই কার্যনির্বাহী কমিটিতে ঠাঁই হয়নি বিক্ষুব্ধ বিজেপি নেতা সায়ন্তন বসু, রীতেশ তিওয়ারির মতো অতি পরিচিতি নেতাদের।

আরও পড়ুন- Entertainment: অস্কারের পর গ্র্যামির স্মৃতিচারণার তালিকায় নেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের নাম

 

Related articles

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...