Saturday, April 4, 2026

Krunal Pandya: চলতি আইপিএলে কি ভাই হার্দিককে মিস করছেন? কী বললেন দাদা ক্রুনাল?

Date:

Share post:

এতদিন আইপিএলে (IPL)একসঙ্গেই খেলেছেন দুই ভাই ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তবে চলতি বছর আইপিএলে নতুন দুই দল আসতেই আলাদা আলাদা দলে তাঁরা। নতুন দল গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া। অপর দিকে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন ক্রুণাল। এই প্রথম দুই ভাই আলাদা দলে। নতুন দলে গিয়ে কি মিস করছেন ভাই হার্দিককে? এই প্রশ্ন করতেই জবাবে দাদা ক্রুনাল বললে একটুও মিস করছি না।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে ক্রুনাল বলেন,” হার্দিককে একটুও মিস করছি না। দু’জনেই পেশাদার। নিজেদের দলের হয়ে ভাল খেলার চেষ্টা করছি। মাঠের বাইরের সম্পর্ক অবশ্য একই রয়েছে।”

চলতি বছর নতুন দলে ক্রুনাল। মুম্বই ছেড়ে লখনউতে। নিজের নতুন দল লখনউ নিয়ে ক্রুনাল বলেন, “মনে হচ্ছে আইপিএলে প্রথম মরশুমে খেলতে নেমেছি। প্রতি ম্যাচ, এমনকি অনুশীলনের সময় সেই আগের মতোই উত্তেজনা থাকে। মুম্বইয়ের হয়ে বেশ কিছু ভাল মুহূর্ত রয়েছে। কিন্তু সেটা অতীত। নতুন দলের হয়ে ভাল খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামি।”

আরও পড়ুন:কেমন ছিল কুম্বলে-বিরাট সম্পর্ক? নিজের লেখা বইতে চাঞ্চল্যকর তথ‍্য দিলেন বোর্ডের সিওএ-এর প্রাক্তন প্রধান

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...