Tuesday, March 31, 2026

Imran Khan:কেয়ারটেকার প্রধানমন্ত্রী পদে প্রাক্তন বিচারপতির নাম, ফের বিপাকে ইমরান

Date:

Share post:

বিতর্ক কিছুতেই যেন পিছু ছাড়ছে না প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খানের( Imran Khan)। তাঁর প্রধানমন্ত্রী (PM)পদ নিয়ে বিস্তর জল্পনা হয়েছে আগেই, এবার কেয়ারটেকার প্রধানমন্ত্রী(Caretaker PM) হিসেবে যোগ্য প্রার্থীর নাম মনোনয়নের জেরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ইমরান খান(Imran Khan)।

Kidney : কম খরচে চিকিৎসার নামে ভারতে নিয়ে কিডনি বিক্রি
সোমবার তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার প্রধানমন্ত্রীর পদের জন্য প্রাক্তন প্রধান বিচারপতি গুলজার আহমেদকে (GulzarAhmed)মনোনীত করেছেন বিতর্কিত পাকিস্তানের(Pakistan) নেতা ইমরান খান(Imran Khan)। প্রাক্তন তথ্যমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন যে ইমরান নাকি পার্টির কোর কমিটির অনুমোদনের পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য রাষ্ট্রপতি আরিফ আলভি ‘কেয়ারটেকার প্রধানমন্ত্রী’ নিয়োগের জন্য পরামর্শ চেয়ে ইমরান খান এবং বিরোধী দলীয় নেতা শেহবাজ শরীফকে চিঠি পাঠান। এর খানিক পরেই এই ঘোষণা প্রকাশ্যে আসে। রাষ্ট্রপতি যে চিঠি পাঠিয়েছিলেন তাতে স্পষ্ট বলা হয়েছিল যে, যদি তাঁরা সংসদ ভেঙে যাওয়ার তিন দিনের মধ্যে নিয়োগের বিষয়ে একমত হয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন, সেই ক্ষেত্রে বিদায়ী বিধানসভার আট সদস্যের সমন্বয়ে স্পীকার কর্তৃক গঠিত কমিটিতে দুজন মনোনীত ব্যক্তিকে পাঠানো হবে।

রাষ্ট্রপতির সচিবালয়ের তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে যে, সংবিধান রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী এবং বিদায়ী জাতীয় পরিষদের বিরোধী দলের নেতার সাথে পরামর্শ করে একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা দিয়েছে।কারণ একজন কেয়ারটেকার প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান খানেরই প্রধানমন্ত্রী হিসাবে বহাল থাকার কথা। কিন্তু জল্পনা আরও বেড়েছে, কারণ শেহবাজ শরীফ এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি এই প্রক্রিয়াকে “অবৈধ” বলে আখ্যা দিয়ে তিনি  রাষ্ট্রপতি এবং ইমরান খানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ তুলেছেন।
বঙ্গ বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটিতে শুভেন্দু, ঠাঁই হল না সায়ন্তন-রীতেশদের

এই প্রসঙ্গে বিদায়ী তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, পাকিস্তান নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। শেহবাজ এর মন্তব্য প্রসঙ্গে তিনি জানান এটি তাঁর ব্যক্তিগত মতামত । অন্যদিকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রত্যক্ষ করার পর জানান, জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি যে সমস্ত আদেশ ও পদক্ষেপ গ্রহণ করেছেন তা আদালতের আদেশের সাপেক্ষে কার্যকর হবে। এই বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত সব পক্ষকেই কোনও “অসাংবিধানিক” পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছে ।

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...